সূর্যগ্রহণ নিয়ে হইচই, নায়াগ্রাতে জরুরি অবস্থা

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পিএম

আগামী ৮ এপ্রিল বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। পৃথিবীর পশ্চিম গোলার্ধের বেশ কিছু এলাকা থেকে গ্রহণ স্পষ্ট দেখা যাবে। ন্যাশনাল জিওগ্রাফি জানিয়েছে, এই দৃশ্য যেসব স্থান থেকে সবচেয়ে ভালো দেখা যাবে, সেগুলোর একটি হলো আমেরিকা-কানাডা সীমান্তের নায়াগ্রা জলপ্রপাত।

ওই দিন কয়েক লাখ দর্শনার্থীকে স্বাগত জানাতে কানাডার অন্টারিয়ো প্রদেশের নায়াগ্রা ফলস শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। সূর্যগ্রহণের দিন কয়েক মিনিটের জন্য সূর্যের রশ্মি পুরোপুরি আড়াল করে দেবে চাঁদ। আর সেই দৃশ্য অন্টারিও শহর থেকে ভালোভাবে দেখা যাবে।

১৯৭৯ সালের পর এবার প্রথম কানাডার অন্টারিও প্রদেশে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। ন্যাশনাল জিওগ্রাফি জানিয়েছে, যেসব স্থান থেকে এই সূর্যগ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে, নায়াগ্রা জলপ্রপাত সেগুলোর একটি।
তবে এ নিয়ে মধুর সমস্যায় পড়েছে কানাডার কর্তৃপক্ষ।

নায়াগ্রা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত। এর হৃদয়ছোঁয়া নৈসর্গিক সৌন্দর্য দেখতে এমনিতেই প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কয়েক কোটি পর্যটক জড়ো হন। এবার ৮ এপ্রিলের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে আগে থেকেই নায়াগ্রায় ভিড় জমতে শুরু করেছে পৃথীবির বিভিন্ন দেশের দর্শরার্থীরা ।

নায়াগ্রার প্রশাসন জানিয়েছে, সূর্যগ্রহণ দেখতে জলপ্রপাতের সামনে ১০ লক্ষের বেশি মানুষ জড়ো হতে পারেন। তাই ভিড় সামলাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সূর্যগ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব। গ্রহণ এবার দীর্ঘ ক্ষণ স্থায়ী হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

গত ৫০ বছরের মধ্যে এই গ্রহণ হবে দীর্ঘতম। এই সময় পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন এক সারিতে চলে আসে ।
চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরন নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। ওই দিন বেশ কিছু ক্ষণ সূর্যের আলো সম্পূর্ণ ঢেকে থাকবে।

এবার পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে আমেরিকা, মেক্সিকো, কানাডা-সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি থেকে। নায়াগ্রা ফলস শহরের মেয়র জিম ডিয়োডাটি জানিয়েছেন, ৮ এপ্রিল শহরে নতুন নজির তৈরি হতে চলেছে। এর আগে একদিনে এত পর্যটক ওই শহরে পা রাখেননি।

ভিড়ের কারণে যানজট, মোবাইল নেটওয়ার্ক এবং জরুরি পরিষেবার চাহিদা বৃদ্ধি পেতে পারে। সে সব দিক মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে প্রশাসন। এই সূর্যগ্রহণ মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পৌঁছাবে সকালের দিকে। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মেইন পর্যন্ত তির্যকভাবে কেটে বিকেল নাগাদ কানাডার পূর্বাঞ্চলে পৌঁছাবে। এই মহাদেশের বাকি অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

আর ৮ এপ্রিল বাংলাদেশ সময় অনুযায়ী রাতের বেলা এই গ্রহণ দেখা যাবে। ফলে পূর্ণগ্রাস গ্রহণের ফলে কালো ছায়ায় ঢাকা সূর্যের সাক্ষী সেদিন বাংলাদেশ হবে না। রাতে ৯টা ৪২ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণের পালা। শেষ হবে রাত ২টা ৫২ মিনিটে। রাত ১০টা ৪০ মিনিটে পূর্ণ গ্রাসের শুরু।

 

এআরএস
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
যুক্তরাষ্ট্রজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি ‘হাম’ (Measles)। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর