ইউরোপে তিন বছরে নিখোঁজ ৫০ হাজার অভিবাসী শিশু

আপডেট : ০৩ মে ২০২৪, ১০:৩২ এএম

ইউরোপে প্রবেশের পর গেলো তিন বছরে ৫০ হাজারের বেশি অভিভাবকহীন অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে। অর্থাৎ, প্রতিদিন গড়ে ৪৭ জন শিশু নিখোঁজ হয়েছে।

'লস্ট ইন ইউরোপ' শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র।     

এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে ইউরোপে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে থাকা অন্তত ৫১ হাজার ৪৩৩ জন সঙ্গীহীন অভিবাসী শিশু ও কিশোর নিখোঁজ হয়েছে। 

ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি অভিবাসী শিশু নিখোঁজ হয়েছে ইতালিতে। গত তিন বছরে দেশটিতে ২২ হাজার ৮৯৯ জন শিশু নিখোঁজের তথ্য নিবন্ধিত হয়েছে। 

এছাড়া অস্ট্রিয়ায় ২০ হাজার ৭৭ জন, বেলজিয়ামে দুই হাজার ২৪১ জন, জার্মানিতে দুই হাজার পাঁচজন এবং সুইজারল্যান্ডে এক হাজার ২২৬ জন শিশু নিখোঁজের তথ্য নিবন্ধন করা হয়েছে।

ইউরোপভিত্তিক সংগঠন মিসিং চিলড্রেন ইউরোপের মহাসচিব আজে লিভেন বলেন, এ গবেষণা প্রতিবেদন প্রকাশের ফলে ক্রমবর্ধমান নিখোঁজ অভিবাসী শিশুর সংখ্যা উন্মোচিত হয়েছে। 

তিনি আরও বলেন, সঙ্গীহীন অভিবাসী শিশুদের নিখোঁজ হওয়ার বিষয়টি উদ্বেগজনক। তারা পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।  

তবে নিখোঁজ শিশুদের অনেকেই নিবন্ধন না করেই আত্মীয় বা বন্ধুদের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য অন্য দেশে চলে যায় বলেও জানান তিনি।

এছাড়া ইউরোপে আসা অনেকে ঋণ পরিশোধ বা পাসপোর্ট এবং প্রিয়জনকে জিম্মি রাখার কারণে মানবপাচারকারীদের হাতে শোষণের শিকার হন।

নিখোঁজ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপীয় দেশের সরকারগুলোকে দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন তিনি। 

আরবিএস
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্রই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আমেরিকার দীর্ঘদিনের বৈশ্বিক মিত্রতাকেও খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। জার্মানি থেকে...
পারস্য উপসাগরের আকাশসীমায় মার্কিন সামরিক বাহিনীর একটি শক্তিশালী রিফুয়েলিং বিমান বা 'উড়ন্ত গ্যাস স্টেশন' হিসেবে পরিচিত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার’ জরুরি সংকেত পাঠানোর পর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক...
মরক্কোর দক্ষিণাঞ্চলীয় তান তান শহরের কাছে একটি যৌথ সামরিক মহড়া চলাকালীন দুইজন মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার মার্কিন আফ্রিকা কমান্ড এবং মরক্কোর রাজকীয় সশস্ত্র বাহিনী এই উদ্বেগের কথা...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর