এবার কি তাহলে শুরু হলো ‘পুতিনিজম’

আপডেট : ০৮ মে ২০২৪, ০৯:৩৪ পিএম

ভ্লাদিমির পুতিন! যার নাম শুনলে পশ্চিমাদের গায়ে জ্বর আসলেও, পশ্চিমাবিরেধী বিশ্বের কাছে তিনি এখন আস্থার প্রতীক। পঞ্চমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি শুধু পুরো রাশিয়ায় তার নিয়ন্ত্রণ আরও শক্তই করলেন না, সে সঙ্গে পশ্চিমাবিরোধী ভূ-রাজনীতিতে নিজের অবস্থান আরও সংহত করলেন।

পুতিন গ্রান্ড ক্রেমলিন প্যালেস থেকে লম্বা পথ হেঁটে উপস্থিত হন সেইন্ট অ্যানড্রু থর্ন হলে। সেখানেই আরও ছয় বছরের জন্য শপথ নিয়ে তিনি জোরালো কণ্ঠে বললেন, আমরা ঐক্যবদ্ধ। আমরা মহান। আমরা সব বাধাকে অতিক্রম করবো। আমাদের পরিকল্পনাকে ফলপ্রসূ করবো। সম্মিলিতভাবে আমরা বিজয়ী হবো।

গত মার্চে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার পর মঙ্গলবারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে টানা পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হলেন ৭১ বছর বয়সী এই নেতা। দেশটির সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে।

সেই অনুষ্ঠানে, পুতিনের জন্য বিছিয়ে দেয়া হয়েছিল, লাল কার্পেট। কিন্তু এই কার্পেট তার কাছে খুবই চেনা। দুই হাজার সালের মে মাসে প্রথমবার তিনি যখন প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, তখন থেকে অনেক কিছু পাল্টে গেছে। তখন দ্ব্যর্থহীন ভাষায় প্রতিশ্রুতি দিয়েছেন, রাশিয়াকে সুরক্ষিত রাখবেন তিনি।

২৪ বছর পর সেই পুতিন এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। রাশিয়ার অখন্ডতা রক্ষা, নাৎসি শক্তিকে ধ্বংস করা এবং রুশ জনগণের নিরাপত্তা নিশ্চিতে জন্য ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আর এতে শুরু থেকেই নিজেদের চেনা রূপে আর্বিভূত হয় আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা জোট।

এই যুদ্ধে রাশিয়ার বহু ক্ষয়ক্ষতি হয়েছে। বহু রুশ সেনা প্রাণ দিয়েছেন। তবুও যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে পুতিনকে এক চুলও নাড়ানো যায়নি। ইউক্রেনকে পশ্চিমাদের উদারহাতে সামরিক সহায়তা আর রাশিয়ার বিরুদ্ধে নিলর্জ্জ সব নিষেধাজ্ঞা দিয়েও পুতিনকে টলানো যায়নি একফোঁটাও।

রাশিয়ার দায়িত্ব হাতে তুলে নেয়ার পর ভ্লাদিমির পুতিন দেশকে রাজনৈতিকভাবে যেমন স্থিতিশীল করেছেন। তেমনি দেশকে আবারও স্বাবলম্বী করেছেন। যুদ্ধ ও পশ্চিমাদের ষড়যন্ত্রের পরও, ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে রাশিয়ার অর্থনীতি এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা ভালো করছে।

পুতিন প্রথম ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রে পাঁচ জন ভিন্ন ভিন্ন প্রেসিডেন্ট এবং বৃটেনে সাতজন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। প্রায় ২৫ বছর রাশিয়াকে শাসন করার মধ্যদিয়ে পুতিন তার সুনির্দিষ্ট চিহ্ন রেখে যাচ্ছেন। তাই এখন গর্বাচেভ আর ইয়েলৎসিনকে ভুলে রুশ নাগরিকরা আক্রান্ত পুতিনিজমে।

সোভিয়েত ইউনিয়নের পতনের মাত্র আট বছর পর, ক্রেমলিন প্রাসাদের শীর্ষে উঠে আসা ৭১ বছর বয়সী প্রাক্তন কেজিবি গুপ্তচর ভ্লাদিমির পুতিন জোসেফ স্ট্যালিনকে ছাড়িয়ে যাবেন এবং সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেটের পর রাশিয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদী শাসক হবেন, যদি তিনি মেয়াদ পূর্ণ করেন।

রাশিয়ার কমিউনিস্ট পার্টির নেতা গেনাডি জুগানভ বলেন, আমাদের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্তৃত্ব আগের চেয়ে অনেক বেশি, আমেরিকান প্রেসিডেন্টের চেয়ে বেশি, এমনকি রাশিয়ান জার থেকেও বেশি। আমাদের প্রেসিডেন্টের উপর অনেক কিছু নির্ভর করে।

গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদের হল অফ সেন্ট অ্যান্ড্রুতে রাশিয়ান অভিজাতদের সামনে শপথ গ্রহণের পরে পুতিন বলেন, আমরা পশ্চিমা রাষ্ট্রগুলির সাথে সংলাপ প্রত্যাখ্যান করি না। কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত ছিলেন, তবে শুধু যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ‘অহংকার’ তাতে বাধা দিচ্ছে।

এআর
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর