সবার সাথে পারমাণবিক অভিজ্ঞতা ভাগ করে নিতে চায় ইরান

আপডেট : ১৬ মে ২০২৪, ০৯:১৬ পিএম

তেহরান তার পারমাণবিক খাতের অভিজ্ঞতা ও প্রযুক্তি অন্যান্য দেশের সাথে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে ভাগ করে নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

রাজধানী তেহরানে অনুষ্ঠিত তৃতীয় ইরান-আরব সংলাপ সম্মেলনে অংশগ্রহণকারীদের সাথে এক বৈঠক বুধবার তিনি এই মন্তব্য করেন।

কামালভান্দি বলেন, পারমাণবিক ক্ষেত্রে ইরানের ৫০ বছরের ইতিহাস এবং অভিজ্ঞতা রয়েছে। ইরান অন্য দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের এ বিষয়ে প্রশিক্ষণ দিতে সক্ষম।  

তিনি আরও বলেন, ইরান তার পারমাণবিক দক্ষতা এবং প্রযুক্তি সমস্ত দেশে, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে হস্তান্তর ও ব্যাপক সহযোগিতার জন্য প্রস্তুত। আমরা সব দেশের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি।

ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) মুখপাত্র বেহরুজ কামালভান্দি (বাঁয়ে)।

পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং রেডিও ফার্মাসিউটিক্যালস উৎপাদনের ক্ষেত্রে ইরানের অর্জনগুলো এদিন সম্মেলনে তুলে ধরেন এইওআই মুখপাত্র।

ইরানি বিজ্ঞানীদের হত্যা এবং দেশটির পারমাণবিক অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করার লক্ষ্যে ইসরাইলের শিল্প ও সাইবার-নাশকতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা আমাদের দেশে পারমাণবিক শিল্প সহজে পাইনি এবং এর জন্য আমরা একটি ভারী মূল্য পরিশোধ করেছি। 

এদিকে কমলাভান্দি দুঃখ প্রকাশ করে জানান, তেহরান এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মধ্যে আলোচনার সময় রাজনৈতিক সমস্যাগুলো প্রাধান্য পেয়েছে, অথচ আলোচনাটি প্রযুক্তিগত এবং সুরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে হওয়া উচিত ছিলো।

তিনি বলেন, বর্তমানে ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং আগামী ২০ বছরের মধ্যে ২০ হাজার মেগাওয়াট (মেগাওয়াট) পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার অংশ হিসেবে আরও দুটি নির্মাণ করা হচ্ছে।

গেলো কয়েক দশক ধরে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে গেলেও পশ্চিমা দেশগুলো ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। 

ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করে বিশ্বকে তার পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি দেখিয়েছে, যা আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত। কিন্তু, ২০১৮ সালের মে মাসে ওয়াশিংটনের একতরফাবভাবে তা প্রত্যাহার করে এবং পরবর্তীতে তেহরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। 

সবশেষ গেলো মাসে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ হাক তালাব বলেছিলেন, দখলদার ইসরাইল যদি ইরানের পরমাণু কেন্দ্র ও স্থাপনাগুলোতে হামলা চালায় তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না, বরং পারমাণবিক অস্ত্র তৈরির কাজে হাত দেবে। 

তেল আবিবকে সতর্ক করে তিনি আরও বলেন, ইসরাইলের পরমাণু কেন্দ্রগুলোকে আমরা চিহ্নিত করে রেখেছি এবং চরম আঘাত হানার জন্য প্রয়োজনীয় সব রকম তথ্য-উপাত্ত আমাদের হাতে রয়েছে।  

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর