ইব্রাহিম রাইসির জানাজা পড়ালেন খামেনি

আপডেট : ২২ মে ২০২৪, ০২:৪৮ পিএম

দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীদের শেষকৃত্য অনুষ্ঠান। 

বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানে তাদের আরেক দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

ইউনিভার্সিটি অব তেহরানে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। এরপর আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এতেও যোগ নেন অগণিত শোকার্ত জনতা।

এর আগে, মঙ্গলবার তাবরিজ এবং কোম শহরে নিহতদের পৃথক জানাজা অনুষ্ঠিত হয়। রাতে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় তেহরানের গ্রান্ড মোসাল্লায়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উত্তর-পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। ওই শহরেই ইমাম রেজা (আ.)-এর মাজার অবস্থিত।

রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সহযাত্রীরা। পথিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি। সোমবার সকালে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই। পুরো হেলিকপ্টার ভস্মীভূত হয়ে গেছে। এই দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে-হাশেম, প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি। প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের পাইলট, কো-পাইলটও।

এআর
ইরানের রাজধানী তেহরানে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের জানাজা ও বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। সোমবার (৬ জুলাই)...
চলতি বছরের শুরুতে মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের সদস্যদের জানাজার নামাজ আদায় করা হয়েছে।
ইসলামী বিপ্লবের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনেই এবং মার্কিন-ইসরাইলি আগ্রাসী যুদ্ধের অন্য শিকারদের হত্যাকাণ্ডের চূড়ান্ত প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।...
বিশ্বের যেকোনো শক্তির আগ্রাসনের মুখে ইরান কখনও বিচলিত হবে না এবং ‘কোনো দুর্বৃত্তের কাছে মাথানত করবে না’ বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। গত ২৮ ফেব্রুয়ারি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর