বারবার যুদ্ধ আর রাজনীতির শিকার জ্বালানি তেল

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম

একুশ শতকের শুরু থেকেই বিশ্ব রাজনীতির দাবা খেলায় সবচেয়ে বড় ঘুঁটি হিসেবে ব্যবহৃত হয়েছে ‘কালো সোনা’ খ্যাত জ্বালানি তেল। কখনও যুদ্ধ, কখনও মহামারি, আবার কখনও অর্থনৈতিক মন্দা- জ্বালানি তেলের বাজার যেন এক রোমাঞ্চকর থ্রিলার সিনেমাকেও হার মানায়।

সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর তেলের দাম আবারও ১০০ ডলারের গণ্ডি ছাড়িয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে নতুন করে কম্পন শুরু হয়েছে।


চলুন দেখে নেয়া যাক, গত দুই দশকে তেলের বাজারের সেই নাটকীয় উত্থান-পতনের ইতিহাস।

২০০৮ সালের ১১ জুলাই দিনটি তেলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চীনের ব্যাপক চাহিদা আর ইরানের অস্থিরতার সুযোগে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ১৪৭.৫০ ডলারে পৌঁছায়। এটিই ছিল ইতিহাসের সর্বোচ্চ দাম। তখন মনে হচ্ছিল, তেলের দাম বুঝি ২০০ ডলার ছাড়িয়ে যাবে!

২০১১ সালে তিউনিসিয়া, মিশর ও ইয়েমেনে আরব বসন্তের প্রভাবে তেলের বাজারও উত্তপ্ত হয়ে ওঠে। লিবিয়ার গৃহযুদ্ধের প্রভাবে দাম পৌঁছায় ১২৭ ডলারে। এরপর ২০১২ সালে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে তেলের দাম দীর্ঘ সময় ১০০ ডলারের উপরে স্থিতিশীল ছিল। তবে ২০১৪ সালে মার্কিন ‘শেল অয়েল’ বাজারে আসতেই তেলের দাপট হু হু করে ৫০ ডলারের নিচে নেমে যায়।

তেলের ইতিহাসের সবচেয়ে নাটকীয় ও হাস্যকর ঘটনা ঘটে ২০২০ সালে। করোনা মহামারিতে পুরো বিশ্ব যখন ঘরবন্দি, তখন তেলের চাহিদা নেমে আসে শূন্যে। অবস্থা এমন দাঁড়ায়, তেল রাখার জায়গা না থাকায় ইতিহাসে প্রথমবারের মতো তেলের দাম মাইনাসে (-৪০.৩২ ডলার) নেমে যায়। অর্থাৎ, বিক্রেতারা ক্রেতাকে উল্টো টাকা দিয়ে বলছিলেন, দয়া করে আমার তেলটুকু নিয়ে যান!


২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে জ্বালানি সংকট আবারও তীব্র হয়। তখন ডব্লিউটিআই তেলের দাম ১৩০ ডলারে পৌঁছায়। আর এখন, ২০২৬ সালে এসে ইরানের ওপর সরাসরি সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তেলের বাজার আবারও উত্তাল।

মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ইতিমধ্যেই ১০০ ডলার ছাড়িয়েছে। যদি ইরান যুদ্ধ দ্রুত শেষ না হয় এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে তেলের দাম ২০০৮ সালের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে।


গত দুই দশকে দেখা গেছে, তেলের দাম যতটা না অর্থনীতির ওপর নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে যুদ্ধের বারুদ আর রাজনীতির ওপর। ইরান সংকটের এই ‘অগ্নিপরীক্ষা’য় তেলের বাজার শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, সেটিই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: বিবিসি

এআরএস
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী যুদ্ধের দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপ তৈরির প্রচেষ্টায় চীনের তেল কেনার বিষয়টি এখন মূল আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশ্বজুড়ে...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাময়িক আগ্রাসন এবং ৪০ দিনের যুদ্ধ চলাকালীন নিজেদের কৌশলগত প্রতিরক্ষা সামগ্রী ও প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রের উৎপাদন তিন গুণেরও বেশি বাড়িয়েছে ইরান। শুক্রবার দেশটির জাতীয় টেলিভিশনে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর