ডেনমার্কের প্রধানমন্ত্রীর ওপর হামলা

আপডেট : ০৮ জুন ২০২৪, ১১:১১ এএম

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেন রাজধানী কোপেনহেগেনের রাস্তায় হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের ওল্ড টাউনের কুলটোরভেট চত্বরে এ হামলার ঘটনা ঘটে। তবে এ হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

ডেনিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার কুলটোরভেটে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের ওপর হামলা হয়। এক ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে এসে হঠাৎ তাকে আঘাত করে। ওই ব্যক্তিকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, একজনকে আটক করা হয়েছে। ঠিক কী কারণে এ হামলার ঘটনা ঘটলো তার তদন্ত চলছে। তবে পুলিশ এর বেশি কিছু জানাতে তারা রাজি হয়নি।

কুলটোরভেট চত্বরের এক কফি বিক্রেতা সোরেন কেজেরগার্ড রয়টার্সকে বলেন, হামলার ঘটনায় প্রধানমন্ত্রী মানসিক চাপে ছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। 

ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন এটিকে একটি "ঘৃণ্য কাজ” বলে অভিহিত করেছেন এবং বলেছেন, আমরা যা বিশ্বাস করি ও ইউরোপে আমরা যেটির জন্য লড়াই করি, এই ঘটনা সেটির বিরুদ্ধে যায়।

দেশটির গণমাধ্যম বলছে, হামলার আগে প্রধানমন্ত্রী একটি নির্বাচনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 

৪৬ বছর বয়সী মিতে ডেনমার্কের জোট সরকারের সবচেয়ে বড় দল সোশ্যাল ডেমোক্র্যাটসের নেতা।  

আরবিএস
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে মধ্যরাতে চালানো এক অতর্কিত হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা মঙ্গলবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত...
রাজপ্রাসাদের বিলাসী জীবন, রাজমুকুট আর নরম গালিচার আরাম ছেড়ে ধুলোবালি ও কঠিন সামরিক বুটের জগতে পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রূপসী রাজকুমারী ইসাবেলা। কোনো লোক দেখানো আয়োজন নয়, একদম সাধারণের মতো...
পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীরা ‘সমন্বিত’ হামলা চালিয়ে অন্তত ১৫ জন নিরাপত্তা সদস্য ও ১৮ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
ইরানের ইসলামী শাসনব্যবস্থা পরিবর্তনের কথা বলে দেশটিতে আবারও সামরিক হামলার আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর