অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০২৪, ১০:২৩ পিএম

অবশেষে আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস ও এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লির রউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু তার জামিন মঞ্জুর করেন। তবে জামিনের বন্ড হিসেবে কেজরিওয়ালকে ১ লাখ রুপি জমা দেয়ার আদেশ দেন আদালত।

এদিন আদালতের এই রায়ের পর ৪৮ ঘণ্টার জন্য স্থগিতাদেশ চেয়েছিল ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে বিচারক সেই আবেদন খারিজ করে দিয়েছেন।

এদিকে জামিনের খবর প্রকাশ্যে আসতেই উল্লাসে মেতে ওঠেন এএপি কর্মীরা। তারা মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বাজি ফাটিয়ে আনান্দ প্রকাশ করেন।

এএপি রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি গণতন্ত্রকে শক্তিশালী করবে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, আম আদমি পার্টির প্রধান আগামীকাল শুক্রবার জেল থেকে বেরিয়ে আসতে পারেন। জামিনের আদেশের চিঠি কারাগারে পৌঁছানোর পরই বের হতে পারবেন তিনি।

কেজরিওয়ালের আইনজীবী বলেন, আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টি (এএপি) প্রধানের বিরুদ্ধে ইডির হাতে কোনো প্রমাণ নেই। এমনকি তিনি 'সাউথ গ্রুপ' থেকে ১০০ কোটি রুপি ঘুষ নিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে তারও কোনো প্রমাণ নেই। এগুলো অভিযোগ মাত্র। 

এ মামলায় ইডি 'সাউথ গ্রুপ' বলতে তেলেঙ্গানার একটি ব্যবসায়িক লবিকে বুঝিয়েছে, যারা দিল্লিতে মদ বিক্রির সুবিধা পেতে ঘুষ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।  

এর আগে গেলো ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলা বা মদ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। এরপর ১০ মে কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার চালানোর জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়। নির্বাচনী প্রচার শেষ করে গত ২ জুন ফের তিহার জেলে ফেরেন তিনি। এরপর ১৯ জুন পর্যন্ত কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছিল।

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর