ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১১:৩২ এএম

দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপাইন দ্বীপপুঞ্জে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার ৬.৭ মাত্রার এ ভূ-কম্পন হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.৭। ভূপৃষ্ঠ থেকে এটির গভীরতা ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল) ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানায়, এ ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। তবে আফটারশক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  ফিলিপাইন দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় 'রিং অফ ফায়ার'-এ অবস্থিত। তাই এখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং ভূমিকম্প সাধারণ ঘটনা।
 
 

এআর
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর