কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলা

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৪:০১ পিএম

আফগানিস্তানের অন্যতম প্রধান শহর কান্দাহারের একটি বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এ হামলার পর বিমানবন্দর থেকে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

স্থানীয় সময় রোববার (১ আগস্ট) ভোরে বিমানবন্দর লক্ষ্য করে তিনটি রকেট ছোঁড়া হয়। এ হামলায় তাৎক্ষণিক কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

তালেবানের একজন মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, এই বিমানবন্দর ব্যবহার করে তাদের বিরুদ্ধে বিমান হামলা চালানো হচ্ছিল বলে তারা একে টার্গেট করে আক্রমণ করেছে। 

আরও পড়ুন: আফগানিস্তানের প্রধান তিন শহরে তালেবানের ব্যাপক হামলা 

এদিকে, বিমানবন্দরের প্রধান মাসুদ পশতুন গণমাধ্যমকে জানিয়েছেন, তিনটির মধ্যে দুটি রকেট বিমানবন্দরের রানওয়েতে আঘাত করায় সেটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মেরামতের কাজ চলছে। 

কান্দাহার বিমানবন্দরে আফগান বিমান বাহিনীর একটি ঘাটি রয়েছে, যেখান থেকে তালেবানের বিরুদ্ধে শহরটিকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনা করা হয়। 

আফগানিস্তানের প্রধান প্রধান শহরগুলোতে তালেবান গোষ্ঠী ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে দেশটির প্রায় অর্ধেক অংশ তালেবানের দখলে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

ছবি: ডয়চে ভেলে

একাত্তর/এসজে 

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
মধ্যপ্রাচ্যের জলসীমানায় মার্কিন ব্লকেড বা নৌ-অবরোধের জবাবে এবার এক নতুন রণকৌশলগত চাল চালার কথা ভাবছে তেহরান। যুক্তরাষ্ট্রের বৈরী আচরণের প্রেক্ষিতে সম্পূর্ণ ইরানি ব্যবস্থাপনায় ‘হরমুজ প্রণালী’ পুনরায়...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর