টিকটক কার্যালয়ে গণ ডায়রিয়া!

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৭:৩৯ পিএম

ভিডিও শেয়ারিংয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম টিকটকের একটি কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়া ৬০ জনের বেশি কর্মি অসুস্থ পড়েছেন। চীনা স্টার্টআপ টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সিঙ্গাপুরের অফিসের এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, কর্মীরা বাইরের খাবার খেয়ে পেটের অসুখে ভুগতে শুরু করেন। পরে অবস্থা খারাপ হলে কমপক্ষে ৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় মঙ্গলবারের এই ঘটনায় কমপক্ষে ৬০ জন টিকটিক কর্মি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। 

খাবার খেয়ে কীভাবে এতো মানুষ এক সঙ্গে অসুস্থ হয়ে পড়লেন তার তদন্ত করছে বাইটড্যান্স। তাদের সঙ্গে সিঙ্গাপুরের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। তারা জানিয়েছেন, এরইমধ্যে যেসব খাবার খেয়ে কর্মীরা অসুস্থ হয়ে পড়েছেন, সেগুলোর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ কর্মীদের হাসপাতালে নিয়ে যেতে সাতটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এরইমধ্যে ৫৭ জনকে হাসপাতালে চিকি চিকিৎসা দেওয়া হয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তারা। তবে খাদ্যে বিষক্রিয়া আক্রান্তদের মধ্যে বেশিরভাগই এখন স্বস্তিতে আছেন। 

বাইটড্যান্সের মুখপাত্র বলেছেন, আমাদের কর্মীদের খাবার ও নিরাপত্তার ব্যাপারটি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখি। অসুস্থ হওয়া কর্মীদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি। আক্রান্ত কর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর নেয়া হচ্ছে। 

সিঙ্গাপুর ফুড এজেন্সি (এসএফএ) যৌথ বিবৃতিতে বলেছে, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের অবশ্যই ভালো খাদ্য নিরাপত্তা নীতি মেনে চলতে হবে। দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না কর্তৃপক্ষ। উল্লেখ্য, ২০১২ সালে চীনা উদ্যোক্তারা প্রতিষ্ঠা করেন বাইটড্যান্স। বিশ্বে এখন টিকটক ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নেরও বেশি। সিঙ্গাপুর এবং লস অ্যাঞ্জেলেস থেকে পরিচালিত হয় এই প্রতিষ্ঠান।

এআরএস
টিকটকের ওপর নিষেধাজ্ঞা দিতে আনা বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। এবার বিলটি স্বাক্ষরের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে যাবে এবং তার স্বাক্ষরের পর এটা আইনে পরিণত হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’ বা প্রতিনিধি পরিষদে পাশ হওয়া নতুন একটি বিলের কারণে এবার দেশটিতে নিষিদ্ধ হতে পারে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। বিলে পাশ হওয়ার ফলে...
বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ছাড়িয়ে গেছে। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬২ দশমিক ৩ শতাংশ। 
বিশ্বের বৃহত্তম সঙ্গীত কোম্পানি ইউনিভার্সাল মিউজিক এবার টিকটক থেকে তার লাখ লাখ গান উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর