সামাজিক মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৫০০ কোটি ছাড়িয়েছে

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম

বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ছাড়িয়ে গেছে। এ সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৬২ দশমিক ৩ শতাংশ। 

বুধবার প্রকাশিত এক জরিপের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা মেল্টওয়াটার এবং সোশ্যাল মিডিয়া সংস্থা উই আর সোশ্যালের প্রতিবেদনে বলা হয়, গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৫ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পায়, যা বিশ্বের জনসংখ্যার ০ দশমিক ৯ শতাংশ বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে।

বিশ্বের সবচেয়ে বেশি মানুষ সামাজিক নেটওয়ার্ক মেটার ফেসবুক ব্যবহার করে। এর ব্যবহারকারীর সংখ্যা ছিলো ২ দশমিক ১৯ বিলিয়ন। মেটার ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ছিলো ১ দশমিক ৬৫ বিলিয়ন। ব্যবহারের দিকে এর পরের অবস্থানে রয়েছে সামাজিক মাধ্যম টিকটক। বিশ্বের প্রায় ১ দশমিক ৫৬ বিলিয়ন মানুষ এ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।

তবে এ প্রতিবেদনে বলা হয়, স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট বা বিভিন্ন পরিচয় ব্যবহার করার কারণে এসব মিডিয়া ব্যবহার করা সুনির্দিষ্ট লোকের সংখ্যা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদনটি ডিজিটাল কনসালটেন্সি কোম্পানি কেপিওস’র সংকলিত পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

আরবিএস
সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো অন্ধ বিশ্বাস বা ভুয়া ভিডিও কোনো মানুষের জীবন কতটা ভয়াবহভাবে কেড়ে নিতে পারে, ভারতের মধ্যপ্রদেশের ভূপালে ঘটে যাওয়া সাম্প্রতিক এক ঘটনায় তার চরম ও নৃশংস এক চিত্র ভেসে...
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
এক্ষেত্রে ফরাসি সরকার বাক স্বাধীনতা, তথ্য প্রচারের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশার বিপরীতে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।  
ভিডিও শেয়ারিংয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম টিকটকের একটি কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়া ৬০ জনের বেশি কর্মি অসুস্থ পড়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর