টিকটক থেকে সব গান সরিয়ে নিচ্ছে ইউনিভার্সাল মিউজিক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৪ পিএম

বিশ্বের বৃহত্তম সঙ্গীত বিষয়ক বহুজাতিক কোম্পানি ইউনিভার্সাল মিউজিক এবার টিকটক থেকে তার লাখ লাখ গান সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারির ৩১ তারিখে টিকটকের সাথে ইউনিভার্সাল মিউজিকের চুক্তি শেষ হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষতিপূরণ এবং এআই'সহ বিভিন্ন সমস্যা নিয়ে টিকটকের সাথে নতুন করে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইউনিভার্সাল। এর ফলে টিকটক থেকে তাদের সব গান সরিয়ে নিচ্ছে কোম্পানিটি। 

ইউনিভার্সাল মিউজিক গ্রুপ লেবেলের শিল্পীদের মধ্যে রয়েছেন- টেইলর সুইফট, ব্যাড বানি, স্টিং, বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, দ্য উইকেন্ড, অ্যালিসিয়া কী, এসজেডএ, স্টিভ লেসি, ড্রেক, বিলি আইলিশ, কেনড্রিক লামার, রোজালিয়া, হ্যারি স্টাইল, আরিয়ানা গ্র্যান্ডে, জাস্টিন বিবার, অ্যাডেল, ইউ টু, এলটন জন, জে বালভিন, ব্র্যান্ডি কার্লাইল, কোল্ডপ্লে, পার্ল জ্যাম, বব ডিলান ও পোস্ট ম্যালোনসহ বিশ্ববিখ্যাত আরও অনেক তারকা শিল্পী।   

এই পদক্ষেপের ফলে টিকটক প্ল্যাটফর্মে ইউনিভার্সালের আর কোনো গান পাওয়া যাবে না।  

টিকটকের বিরুদ্ধে ‘বুলি’ করার অভিযোগ এনে কোম্পানিটি বলেছে, তাদের বিশাল ক্যাটালগ অ্যাক্সেসের জন্য অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলো যে পরিমাণ অর্থ দিচ্ছে তার ‘ভগ্নাংশ’ দিতে চায় টিকটক। যদিও টিকটকে এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে, তারপরও ইউনিভার্সালের মোট আয়ের মাত্র এক শতাংশ আসে টিকটক থেকে।

আর্টিস্ট অ্যান্ড সংরাইটার কমিউনিটির কাছে একটি খোলা চিঠিতে ইউনিভার্সাল বলে, টিকটক সঙ্গীত-ভিত্তিক ব্যবসা তৈরি করার চেষ্টা করছে কিন্তু সংগীতের জন্য ন্যায্য মূল্য দিচ্ছে না।

এর জবাবে টিকটক বলে, ইউনিভার্সাল একটি ‘মিথ্যা গল্প’ সাজাচ্ছে।

এই প্রথম কোনো প্রযুক্তি সংস্থার প্ল্যাটফর্ম থেকে গান সরানোর মতো বড় পদক্ষেপ নিলো ইউনিভার্সাল।

আরআর
সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো অন্ধ বিশ্বাস বা ভুয়া ভিডিও কোনো মানুষের জীবন কতটা ভয়াবহভাবে কেড়ে নিতে পারে, ভারতের মধ্যপ্রদেশের ভূপালে ঘটে যাওয়া সাম্প্রতিক এক ঘটনায় তার চরম ও নৃশংস এক চিত্র ভেসে...
কারাগার মানেই সাধারণত এক অন্ধকার, নিঃসঙ্গ ও গুমোট জীবন। কিন্তু মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের দুয়ালা শহরের কুখ্যাত ‘নিউ বেল’ কারাগার যেন শহরের ভেতরেই অন্য এক আস্ত শহর! এখানে বন্দিরাই তাদের...
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স অ্যায়ার্সের একটি হোটেলের বারান্দায় তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে মারা গেছেন ওয়ান ডিরেকশন খ্যাত সঙ্গীত তারকা লিয়াম পেইন।
এক্ষেত্রে ফরাসি সরকার বাক স্বাধীনতা, তথ্য প্রচারের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশার বিপরীতে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।  
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর