‘সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করে চীন’

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১০:৫০ এএম

হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরাইলকে কঠোর শাস্তি দেয়ার বিষয়ে তেহরানের প্রতিশ্রুতির মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে সমর্থন করে চীন।

পার্সটুডের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির সাথে এক ফোনালাপে ওয়াং ই একথা বলেছেন।

এসময় তিনি তেহরানে হামাস প্রধানের হত্যার বিরুদ্ধে বেইজিংয়ের পক্ষ থেকে আবারো নিন্দা জানান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে এতথ্য তুলে ধরেছে।

ওয়াং ই বলেছেন, তেহরানে হানিয়াকে শহীদ করার মধ্যদিয়ে ইসরাইল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে। 

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, হানিয়ার হত্যাকাণ্ড গাজা যুদ্ধবিরতির আলোচনা প্রক্রিয়াকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

গত ৩১ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করার সময় হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরাইল।

একাত্তর/আরএ
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর