ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালালো আইআরআই

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৬:০৮ পিএম

দখলদার ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাসবিরোধী প্রতিরোধ গ্রুপ ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)। তবে এ হামলার পর এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব।

বুধবার আইআরআই'র এক বিবৃতির বরাতে এসব তথ্য নিশ্চিত করেছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি।

বিবৃতিতে বলা হয়েছে, ইরাকভিত্তিক প্রতিরোধ গ্রুপ ড্রোন ব্যবহার করে ইলাত সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে।

এ আক্রমণে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে আইআরআই বলছে, শত্রুর (ইসরাইলের) অবস্থান আরও নিবিড়ভাবে গুঁড়িয়ে দিতে আমরা আমাদের অভিযান চালিয়ে যাবো।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জায়নবাদী ইসরাইলের গণহত্যার প্রতিশোধ এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের অংশ হিসেবে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই অভিযান চালায়।

এর আগেও ইরাকি যোদ্ধারা ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। তারা বারবার বলছে, ইসরাইল যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ না করবে ততক্ষণ ইরাক থেকে ইসরাইলের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে হামলা অব্যাহত থাকবে।

হামলার জেরে এরইমধ্যে ইলাত সমুদ্রবন্দরের কার্যক্রম প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। এর ফলে বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মুখে পড়েছে ইসরাইলের বন্দর বাণিজ্য।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইরাক, ইরান, লেবানন, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে।

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর