যুক্তরাষ্ট্র ও ইউরোপকে যে বার্তা দিলেন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১১:৫২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যদি তেহরানের সাথে শত্রুতা বন্ধ করে, তাহলে এসব দেশের সাথে উত্তেজনা ‘ম্যানেজ’ অর্থাৎ কমানো এবং সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে ইরান আগ্রহী বলে মন্তব্য করেছেন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 

ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পার্লামেন্টের আস্থা ভোটে নির্বাচিত হওয়ার একদিন পর বৃহস্পতিবার জাপানের কিওদো নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের অর্থনীতির ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা অপসারণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাণিজ্য স্বাভাবিক করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা কমানো এবং ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক পুনঃনির্মাণের চেষ্টা করবে।

তিনি আরও বলেন, তবে এই চেষ্টা শুধুমাত্র তখনই করা হবে যখন তারা ইরানের প্রতি শত্রুতা বন্ধ এবং ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পূনর্বহাল করবে।

এর আগে বুধবার ইরানের নতুন মন্ত্রিসভাকে অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় সংসদ-মজলিস। সংসদের এক অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে এমপিরা মন্ত্রিসভার সদস্যদের নির্বাচিত করেন।

নতুন মন্ত্রিসভায় অন্যতম গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন আব্বাস আরাকচি। এর আগে তিনি হাসান রুহানি সরকারের সময় অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ছয় জাতিগোষ্ঠীর সাথে পরমাণু আলোচনার ক্ষেত্রেও তিনি বিশেষ ভূমিকা পালন করেন।    

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সংসদে দেয়া বক্তৃতায় তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে জোর দেন। এ বিষয়ক আলোচনাকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেবেন বলেও জানান। 

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর