বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:১৭ পিএম

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের নেতাকর্মীরা শক্তি প্রদর্শন করেছেন। একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান স্বাস্থ্য ভবনের দিকে। এসময় পুলিশের সাথে তাদের মৃদু খণ্ডযুদ্ধ বাঁধে। লাঠিচার্জ করে পুলিশ। গ্রেপ্তার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বেশ কয়েকজনকে। 

বৃহস্পতিবার দুপুরে কলকাতার ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ। এসময় পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে আসেন বিজেপি কর্মীরা। মিছিলের সামনের দিকে এগিয়ে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপরই শুভেন্দু অধিকারীকে আটক করে পুলিশ। 

এসময় পুলিশের প্রিজন ভ‍্যান ঘিরে বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা।

শুভেন্দু অধিকারী বলেন, পাঁচজন মিলে একটা প্রতিনিধি দল স্বাস্থ‍্য ভবনে দেখা করতে চেয়েছিলাম। দিলো না। টেনে হিঁচড়ে প্রিজন ভ‍্যানে তুলল। ঠিক আছে। লড়াই চলবে।

যে প্রিজন ভ‍্যানে শুভেন্দুকে তোলা হয়েছে সেই প্রিজন ভ‍্যান ঘিরে রেখেছেন বিজেপি কর্মী সমর্থকেরা।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিজেপির স্বাস্থ‍্য ভবন অভিযান হিডকো থেকে শুরু হয়। মিছিলে অংশ নেন বাংলায় বিজেপির শীর্ষ নেতৃত্বরা। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অর্জুন সিং, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়সহ একাধিক বিজেপি নেতা ছিলেন মিছিলের নেতৃত্বে।

আরবিএস
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর