ভারতে বাংলাদেশি পর্যটক কমেছে

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:১৭ এএম

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় প্রভাব পড়েছে ভারতের পর্যটনশিল্প ও ব্যবসায়। কলকাতার পার্ক স্ট্রিটসহ আশপাশের এলাকার হোটেল ও দোকানে বাংলাদেশিদের এখন আর তেমন চোখে পড়ে না। আগে এসব জায়গায় প্রচুর বাংলাদেশি ক্রেতা ও পর্যটকদের দেখা যেতো।

গত জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন শুরুর পর গণমানুষের অংশগ্রহণে ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। ক্ষমতা নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা ৯০ শতাংশেরও বেশি কমেছে।

কলকাতার ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দশকে করোনাকালীন সময় বাদে এতো কম বাংলাদেশি পর্যটক তারা কখনোই দেখেননি।

বাংলাদেশি পর্যটকরা মূলত মেডিকেল, ট্যুরিজম বা কেনাকাটার জন্য কলকাতা আসেন। ঈদ, পূজা ও বিয়ের মৌসুমে প্রচুর ভিড় হয়। 

ভারত সরকারের হিসেব বলছে, ২০২৩ সালে ভারতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বেড়েছিলো। তবে এই পরিসংখ্যান প্রাক-মহামারি চেয়ে ১৫ দশমিক ৫ শতাংশ কম ছিলো।

গত বছর ভারতে ৯ দশমিক ২৩ মিলিয়ন বিদেশি পর্যটক এসেছিলো। আয় হয়েছিল ২৪ হাজার কোটি রুপির বেশি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিলো ২২ দশমিক ৫ শতাংশের বেশি। যা ছিলো অন্য যে কোনো দেশের তুলনায় বেশি।

আগে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দৈনিক গড়ে কমবেশি পাঁচ হাজার বাংলাদেশি ভারতে ঢুকতো।

বলা হচ্ছে, বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় প্রতিমাসে ৭৫০ কোটি টাকার মতো আয় বন্ধ হয়ে গেছে ভারতের।

একাত্তর/আরএ
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর