ইউক্রেন সরকারে বড় রদবদল, সাত মন্ত্রীর পদত্যাগ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

ইউক্রেনজুড়ে চলমান রুশ হামলা মোকাবেলা এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফেরাতে জেলেনস্কি প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। এরইমধ্যে দেশটির অন্তত সাতজন মন্ত্রী ও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা পদত্যাগ করেছেন। অন্যদিকে প্রেসিডেন্টের একজন সহকারিকে বরখাস্ত করা হয়েছে। 

ক্ষমতাসীন ‘সার্ভেন্ট অফ দ্য পিপল’ পার্টির সংসদীয় দলের প্রধান ডেভিড আরাখামিয়া সামাজিক মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী, এই সপ্তাহে একটি বড় ধরনের রদবদল আশা করা যেতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মীদের মধ্যে ৫০ শতাংশের বেশি এই রদবদলের আওতায় পড়তে পারেন। 

তিনি বলেন, বুধবার আমাদের বরখাস্তের দিন এবং তার পরের দিন হবে নতুন নিয়োগের দিন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মঙ্গলবার ও বুধবার যারা পদত্যাগপত্র জমা দিয়েছেন বা সরাসরি পদত্যাগ করেছেন, তারা হলেন- পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা, কৌশলগত শিল্পমন্ত্রী ওলেক্সান্ডার কামিশিন, রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের প্রধান ভিটালি কোভাল, উপ-প্রধানমন্ত্রী ওলহা স্টেফানিশিনা, বিচারমন্ত্রী ও পরিবেশমন্ত্রী।  

এছাড়া প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের উপপ্রধান এবং প্রেসিডেন্টের শীর্ষ সহকারিদের একজন রোস্টিস্লাভ শুর্মাকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি প্রশাসনে বেশ কয়েকবার রদবদলের ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বরে তার প্রতিরক্ষামন্ত্রীকে দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে বরখাস্ত করা হয় এবং সম্প্রতি যুদ্ধক্ষেত্রে বিপত্তির দায়ে একজন শীর্ষ কমান্ডারকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। 

এর আগে জেলেনস্কি এক ভাষণে বলেন, আসছে শরৎকাল ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন করে সাজাতে হবে যাতে আমাদের সকলের জন্য প্রয়োজনীয় ফলাফলগুলো অর্জন করা যায়। 

বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েকদিনে আরও কিছু রদবদল দেখা যাবে, তবে এতে খুব একটা লাভ হবে না।

কারণ হিসেবে তারা বলছেন, জেলেনস্কি সরকার রাশিয়াকে কোনোভাবেই আটকাতে পারছে না। উল্টো নতুন করে শুরু হওয়া রুশ হামলায় পিছু হটতে শুরু করেছে ইউক্রেনীয় সেনারা। ফলে জেলেনস্কি সরকারের ওপর মানুষের আস্থা কমেছে।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর