ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে আটজনের মৃত্যু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ পিএম

ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স থেকে ইংল্যান্ডে পাড়ি দেয়ার সময়, আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত একটার পরে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়ার সময় একটি নৌকা দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় পড়ার আগেই ওই নৌকাটিকে সতর্ক করেছিলেন উদ্ধারকারীরা।

দুর্ঘটনায় পড়া ওই নৌকায় ৬১ জনের মতো অভিবাসন প্রত্যাশী ছিলেন। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাবার চেষ্টা করছিলেন তারা। উপকূল ছাড়ার কিছুক্ষণ পরই ডুবতে শুরু করে নৌকাটি। ফরাসি উপকূলরক্ষীরা জানান, রাবারের নৌকাটিতে প্রায় ৬১ জন লোক ছিল, তবে তারা কোন দেশের নাগরিক সেটি জানা যায়নি। 

নৌকাটি ডুবতে ডুবতে অ্যাম্বলেটিউস শহরের একটি সৈকতের দিকে যাচ্ছিলো। উদ্ধারকারীরা নিশ্চিত করেছেন, জরুরি সেবা সংস্থার কর্মীরা সমুদ্র সৈকতে ৫৩ জনকে খুঁজে পায়। সাগরে ডুবে আটজন মারা গেছেন। সাগরে তল্লাশির সময় অন্য কাউকে পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলছে। 

বিবিসি একস প্রতিবেদনে জানিয়েছে, মাত্র দুই সপ্তাহ আগে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ছয় শিশু এবং একজন গর্ভবতী নারীসহ ১২ জন মারা যাওয়ার পর নতুন করে আটজনের প্রাণহানি ঘটলো। এ ঘটনায় বোলোন-সুর-মের পাবলিক প্রসিকিউটর অফিস একটি তদন্ত শুরুর কথা জানিয়েছে।

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র নৌকাডুবিতে প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  জানিয়েছেন, ফরাসি কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্তের নেতৃত্ব দিচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেছেন, চ্যানেলে প্রাণহানির ঘটনা ভয়াবহ। এসব প্রাণহানি ঠেকাতে চোরাচালানকারী চক্রকে মোকাবেলা করতে হবে।

ফরাসি মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার ও শনিবার ২৪ ঘণ্টার মধ্যে ইংলিশ চ্যানেল থেকে অন্তত দুশ জনকে উদ্ধার করা হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানাচ্ছে, সবশেষ ৮ জনসহ চলতি বছর চ্যানেলে মোট ৪৫ জনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু ২০২১ সালের পর সর্বোচ্চ। 

এআরএস
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর