হুঁশিয়ারি দিয়ে দীর্ঘ যুদ্ধের প্রস্তুতির কথা জানালো ইয়েমেন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

গাজা গণহত্যাকে কেন্দ্র করে ইসরাইল এবং ইয়েমেনের মধ্যে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী বলছে, মধ্যপ্রাচ্যজুড়ে দখলদার ইসরাইলের আগ্রাসন ঠেকাতে এবার তারা দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। 

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল-আতিফি বলেন, ইয়েমেনি সেনাবাহিনীর হাতে বিজয়ের চাবিকাঠি রয়েছে। তারা ইসরাইল, তার পৃষ্ঠপোষক এবং মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ নেতা আরও বলেন, একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনার জন্য ইয়েমেনি সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।  

ইহুদিবাদী নাৎসিদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের বিশ্বাসের গভীরে নিহিত বলেও মন্তব্য করেন আল-আতিফি।

ইসরাইলের রাজধানী তেল আবিবে প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর এক সপ্তাহ না যেতেই এই ঘোষণা দিলো ইরানের মিত্র দেশটি।  

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকেই হামাস ও হিজবুল্লাহর পাশে দাঁড়িয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এতদিন নিজ ভূখণ্ড থেকে ইসরাইলবিরোধী অভিযান চালিয়ে গেলেও এবার তাদের প্রশিক্ষিত যোদ্ধাদের লেবাননে পাঠাতে চায় হুতিরা। খবর তেহরানভিত্তিক প্রেসটিভির।      

হুথি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, ইয়েমেন প্রয়োজনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সহায়তায় "হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা" পাঠাতে প্রস্তুত রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, দেশটি ইসরাইলের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের পরিকল্পনা করছে। এরইমধ্যে সামরিক শক্তি বাড়িয়েছে তারা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে যুক্ত হচ্ছে। 

তবে তাদের ইসরাইলবিরোধী দীর্ঘস্থায়ী যুদ্ধ কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে কোনো আভাস দেয়নি সানা। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। 

এ গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের জাহাজে হামলা শুরু করে। এই ঘটনায় ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে, হুতি সমর্থিত সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করে।

গেলো দশ মাসে ইসরাইল ও তার মিত্রদেশগুলোর শতাধিক জাহাজ ও লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে হুতিরা। পাশাপাশি ইসরাইল ভূখণ্ডেও হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। 

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর