লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭০০ ছাড়ালো

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ এএম

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। সোমবার থেকে লেবাননে দেশটির হামলায় নিহত বেড়ে ৭০০ ছাড়াল।

গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে আন্তঃসীমান্ত হামলা বাড়তে থাকে।  

লেবাননে সম্প্রতি বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় উত্তেজনা বেড়েছে।  

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার থেকে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৭০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৯২ জন। অন্যদিকে হিজবুল্লাহর রকেট ও ড্রোনে ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন।  

হোয়াইট হাউস বলছে, লেবাননে যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক আহ্বান ইসরায়েলের সঙ্গে ‘সমন্বিত’ ছিল, যদিও ইসরাইল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। তেল আবিব ইতোমধ্যে নতুন করে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা প্যাকেজ নিশ্চিত করে নিয়েছে।  

ইসরালের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এআর
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
লেবানন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায়। গতকাল সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর