জাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে বসবাসের অভিযোগে মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে প্রাপ্তবয়স্ক সিনেমার এক নারী পারফর্মারকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়া রোবদে নামে ওই নারীকে বাংলাদেশি বলে উল্লেখ করেছে মহারাষ্ট্রের পুলিশ। প্রাপ্তবয়স্ক সিনেমার রিয়া পরিচিত আরোহি বোরদে নামে। খবর এনডিটিভির।
রিয়া ও তার পরিবারকে বাংলাদেশি হিসেবে দাবি করলেও এ সংক্রান্ত কোন তথ্য এখনও দিতে পারেনি মহারাষ্ট্রের পুলিশ। এমনকি ভারতের গণমাধ্যমেও এনিয়ে কোন বিস্তারিত কোন তথ্য নেই। ফলে রিয়ার পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রিয়ার পরিচয় নিরপেক্ষভাবে যাচাইও করা যায়নি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া নথিপত্র নিয়ে এক বাংলাদেশি পরিবার মহারাষ্ট্রের আম্বারনাথ এলাকায় বসবাস করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তে নামে রাজ্য পুলিশ। এরই ধারাবাহিকতায় মহারাষ্ট্রের ঠাণের হিল লাইন থানা এলাকার উল্লাস নগর থেকে রিয়াকে গ্রেপ্তার করা হয়।
মহারাষ্ট্রের পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই রিয়া বোরদের ওপর নজর ছিলো। সন্দেহ ছিলো। অবশেষে জাল পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রসহ রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুম্বাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে উল্লাস নগরের হিল লাইন পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশের অভিযোগ, রিয়া ওরফে আরোহি বোরদে জাল নথি নিয়ে ভারতে বসবাস করছিলেন। জাল নথি দেখিয়ে ভারতের পাসপোর্টও জোগাড় করেন তিনি।
পুলিশের দাবি, রিয়া এবং তার পরিবারের সকলেই বাংলাদেশের নাগরিক। ভুয়া পরিচয়ে রিয়া ও তার মাসহ চার জন মহারাষ্ট্রে বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, রিয়া যে আসলে বাংলাদেশি, সেটি প্রথমে জানিয়েছিলো তার বন্ধু প্রশান্ত মিশ্র। তদন্তে জানা গেছে, অমরাবতীর অরবিন্দ বোরদে রিয়াকে জাল নথি তৈরি করতে সাহায্য করেন। এই অরবিন্দকেই বিয়ে করেন রিয়ার মা। রিয়া নিজেকে সব সময় মারাঠি বলে দাবি করতেন।
রিয়া ও তার পরিবারের সদস্যদের মধ্যে আর কারা জাল নথি দিয়ে পাসপোর্ট করেছে তা তদন্ত করে দেখছে পুলিশ। এরই মধ্যে রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, জাল নথি তৈরি করা, অবৈধভাবে বসবাস করাসহ বিভিন্ন ধারায় মামলা হয়েছে।
রিয়ার মায়ের নাম অঞ্জলি বোরদে ওরফে রুবি শেখ। রিয়ার বাবা অরবিন্দ বোরদে, রিয়ার ভাই রবীন্দ্র বোরদে ওরফে রিয়াজ শেখ এবং তার বোন ঋতু বোরদে ওরফে মৌনি শেখকে খুঁজছে পুলিশ। মা ও ভাইবোনসহ গোটা পরিবারই ভারতীয় নাগরিকত্বের জাল নথি নিয়ে অবৈধ কাজকর্ম চালাচ্ছিলো বলেও অভিযোগ আছে।
রিয়ার বাবা কাতারে আছেন। তার বোন পলাতক বলে জানিয়েছে পুলিশ। এই জগতে রিয়া পরিচিত ছিলেন আরোহি বোরদে ও বান্না শেখ নামে।
পুলিশ জানিয়েছে, রিয়াকে জিজ্ঞাসাবাদ করে তারা বিস্ময়কর সব তথ্য পেয়েছেন। রিয়া অনেকগুলো সিনেমায় কাজও করেছেন।
রিয়ার সঙ্গেই তার মা অঞ্জলি ওরফে রুবি শেখকেও গ্রেপ্তার করা হয়েছে। হিললাইন পুলিশ জানিয়েছে, ভারতে একাধিক প্রাপ্তবয়স্ক ফিল্মে কাজ করেছেন রিয়া। তিনি মূলত আরোহি নামেই পরিচিত।

পুলিশ জানিয়েছে, তদন্তে দেখা গেছে গোটা পরিবারই বাংলাদেশি। সেখানকার বৈধ নাগরিকও।
জানা গেছে, রিয়ার বয়ফ্রেন্ড প্রশান্ত মিশ্রই পুলিশের কাছে প্রথম খবর দেন যে, রিয়া অবৈধভাবে ভারতে থাকছেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে।
জানা গেছে ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের অমরাবতি এলাকার এক ব্যক্তিকে বিয়েও করেছেন।
বিদ্রোহীদের সংলাপে বসার আহ্বান মিয়ানমার জান্তার