ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণের খনিতে ধস, নিহত ১১

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত ১১ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন। 

স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি জানান, বৃহস্পতিবার পশ্চিম সুমাত্রা প্রদেশের প্রত্যন্ত সোলোক জেলায় গ্রামবাসীরা একটি স্বর্ণের খনিতে খনন করছিলেন, এসময় সেখানে ভূমিধসের ঘটনা ঘটে। মূলত ভারী বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটে।   

সাউথ চাইনা মর্নিং পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন এবং ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিলো, ভূমিধসের ঘটনায় মোট ১৫ জন নিহত এবং ২৫ জন নিখোঁজ রয়েছেন। তবে শনিবার হালনাগাদ তথ্যে বলা হয়, ১৫ নয়, ১১ জন নিহত হয়েছেন এবং নিখোঁজদের উদ্ধার করা হয়েছে। 

সোলোক জেলা দুর্যোগ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, যে খনিটিতে ভূমিধসের ঘটনা ঘটেছে সেটি "অবৈধ" ছিলো।

ছোট এবং অবৈধ খনির কারণে প্রায়শই ইন্দোনেশিয়ায় নানা ধরনের দুর্ঘটনা ঘটে। খনিজ সম্পদে ভরপুর অঞ্চলটির কর্তৃপক্ষের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রেই এসব নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

আরবিএস
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
হিমালয়ে ভয়াবহ হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে এবং এখনও প্রায় ৪,২০০ মানুষ নিখোঁজ। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালের দেয়ালজুড়ে...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর