যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের আঘাতে নিহত ৪৬

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় হেলেন। এতে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। ঝড়ের কারণে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন অন্তত ৪৬ লাখ মানুষ।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে হেলেন। এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ মাইল।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আঘাত হানা ১৪তম শক্তিশালী ঘূর্ণিঝড় এটি। এর আনুমানিক দৈর্ঘ্য ৪২০ মাইল (৬৭৫ কিলোমিটার)। ২০১৭ সালের আইডা এবং ১৯৯৬ সালে আঘাত হানা ওপালের দৈর্ঘ্য ছিলো ৪৬০ মাইল। দৈর্ঘ্যের বিচারে হেলেন তৃতীয় বৃহত্তম ঝড়।    

ব্যাপক ধ্বংসাত্মক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস হেলেনকে ‘ক্যাটাগরি ৪’ বা সবচেয়ে ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছে।

বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে, এই ঝড়ের কারণে ক্ষয়ক্ষতি বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

এদিকে হেলেনের আঘাতে বিগ বেন্ড এব তার আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা-ঘাট তলিয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বহু এলাকার মানুষ। 

ফ্লোরিডা, জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার অধিকাংশ এলাকায় প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া এবং আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

পানিতে আটকে পড়াদের উদ্ধারে স্থানীয় কর্মকর্তারা নৌকা, হেলিকপ্টার এবং বড় যানবাহন দিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।  

বিগ বেন্ডে আছড়ে পড়ার পর কিছুটা দুর্বল হয়ে জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা এবং দক্ষিণ ক্যারোলাইনার দিকে এগোতে হতে থাকে হেলেন। শুক্রবার বিকেলের দিকে শক্তি হারিয়ে মৌসুমি ঝড়ে পরিণত হয় হেলেন, এসময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ৫৫ থেকে ৩৫ কিলোমিটার।

কাউন্টি শেরিফ বব গুয়ালটিরি জানান, শুক্রবার থেকে ফ্লোরিডায় অন্তত আটজন মারা গেছেন, যার মধ্যে উপকূলীয় পিনেলাস কাউন্টিতেই অন্তত পাঁচজন মারা যান।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, হেলেন আঘাতে রাজ্যটিতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

জর্জিয়ার গভর্নর ব্রায়ান ক্যাম্প জানান, সেখানে নিহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে দুর্যোগ মোকাবিলা বিভাগের একজন উদ্ধারকর্মীও রয়েছেন।

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে জর্জিয়ার ১৫০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। পানিবন্দি অবস্থায় ভবনগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের উদ্ধার কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। মার্কিন সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখার এক হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ব্রায়ান ক্যাম্প।

সিবিএস নিউজ বলছে, দক্ষিণ ক্যারোলিনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। 

গভর্নর রয় কুপার বলেন, প্রতিবেশী উত্তর ক্যারোলিনা ঝড়ের আঘাতে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। রাজ্যটিতে ১১টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৫ জন গুরুতর আহত হয়েছেন। 

ট্র্যাকিং সাইট পাওয়ার আউটএজ ডট ইউএস বলছে, দক্ষিণ-পূর্ব ক্যারোলিনায় ত্রিশ লাখের বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান শুক্রবার পর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলো।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর