লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও আগ্রাসনের মধ্যে এবার লেবাননে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে দখলদার ইসরাইল। একইসঙ্গে লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।  

নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার ইসরাইলি নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ কথা জানিয়েছেন। 

ওই কর্মকর্তা বলেন, আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই অভিযান শুরু করার চেষ্টা অব্যাহত রেখেছি।

তিনি আরও বলেন, আমি মনে করি অভিযানের ব্যাপারে আমরা প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি এবং এটি আমাদের পরিকল্পনায় রয়েছে।

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি সপ্তাহে লেবাননে সংঘাত থামাতে ব্যর্থ হওয়ার পর ওই কর্মকর্তা এসব কথা বলেন। তবে কবে নাগাদ দখলদার বাহিনী স্থল অভিযান শুরু করবে তা এখনও স্পষ্ট নয়। 

লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালাচ্ছে ইসরাইল। হামলায় এখন পর্যন্ত সাতশ’র বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত কয়েক হাজার ছাড়িয়েছে। 

ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বিমান হামলায় হিজবুল্লাহর বহু সদস্য নিহত হয়েছে এবং ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে।

ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজিহালেভি হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের সম্ভাব্যতার বিষয়টি সামনে আনার পর ওই কর্মকর্তা বলেছেন, সব ধরনের বিকল্পই আমাদের হাতে রয়েছে। 

সবশেষ শুক্রবার লেবাননের হিজবুল্লাহর সদরদপ্তরে হামলা চালিয়েছে ইসরাইল। লেবাননের রাজধানী বৈরুতের প্রাণকেন্দ্রে এ হামলা চালানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিলো তা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। উত্তরে কোনো যুদ্ধবিরতি হবে না বলে বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন তিনি।

তিনি বলেন, আমরা হিজবুল্লাহ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করবো। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। এর জেরেই লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে দখলদার ইসরাইল। এসব হামলায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে।  

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর