তেল আবিবে ‘সবচেয়ে বড় হামলা’ হিজবুল্লাহর, আশ্রয়কেন্দ্রে লক্ষাধিক ইসরাইলি

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৮:০৮ পিএম

লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে সন্ত্রাসী হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল। এসব হামলায় লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েকজন সিনিয়র নেতা নিহত হয়েছেন। দেশটির জনগণের ওপর  চলমান এ বর্বর হামলার প্রতিশোধ নিতে তেল আবিবের উপকণ্ঠে ইসরাইলের গ্লিলট সামরিক ঘাঁটি এবং মোসাদ সদরদপ্তরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ জানায়, ও নাসরাল্লাহ! আমরা তোমার সেবায় আছি স্লোগান দিয়ে মঙ্গলবার ইসরাইলি গোয়েন্দা ইউনিট ৮২০০ এবং গোয়েন্দা সংস্থা মোসাদের তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত গ্লিলট ঘাঁটিতে একাধিক ‘ফাদি-৪’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ফিলিস্তিন বিষয়ক সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল ও তেহরানভিত্তিক প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এদিন প্রথমবারের মতো ইসরাইলি সামরিক ঘাঁটিতে হামলা চালাতে ফাদি-৪ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ। এটি ছিলো ইসরাইলে চালানো হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা। 

ইসরাইলি চ্যানেল ১২ বলছে, লেবানন থেকে এখন পর্যন্ত ৫০টি প্রজেক্টাইল উৎক্ষেপণ করা হয়েছে। হিজবুল্লাহর হামলার কারণে লক্ষাধিক ইসরাইলি নাগরিক বোমা শেল্টারে আশ্রয় নিয়েছে।  

মঙ্গলবার প্রকাশিত আলাদা এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, শ্তুলা, মেতুল্লা, আভিভিম এবং রোশ পিনা বসতিতে ইসরাইলি সেনাদের জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়াও দখলদার সেনাদের লক্ষ্য করে ডোভিভ ব্যারাক এবং রোশ পিনা বসতিতেও আঘাত করা হয়েছে। তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।  

ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, লেবানন থেকে তেল আবিব লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন বসতি স্থাপনকারী আহত হয়েছেন।

এদিকে তেল আবিবের উত্তরে কফার সাবার কাছে একটি রকেট পড়লে আগুন ধরে যায়। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন জানিয়েছে,  এদিন লেবানন থেকে বৃহত্তর তেল আবিব এলাকার দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এছাড়াও মোট ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লেবানন থেকে তেল আবিবের দিকে নিক্ষেপ করা হয়েছিলো। কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়। 

এদিকে মঙ্গলবার ভোরে ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে একযোগে সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের লক্ষ্যবস্তু ছিলো সীমান্তবর্তী বেশ কয়েকটি গ্রাম। 

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ইসরাইলি আক্রমণে এক হাজারেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরের শুরু থেকে লেবাননে ইসরাইলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ৭৪৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৯ হাজার নাগরিক।  

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। এর জেরেই লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরাইল।  

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর