খার্তুমের কেন্দ্রীয় বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ২৩

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:২৫ পিএম

সুদানের রাজধানী খার্তুমের একটি বাজারে দেশটির সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ হামলায় গুরুতর আহত হয়েছেন ৪০ জনেরও বেশি সুদানি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।    

খার্তুমের স্থানীয় স্বেচ্ছাসেবকদের নেটওয়ার্ক সাউদার্ন বেল্ট ইমার্জেন্সি রুম রোববার এক ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার বিকেলে খার্তুমের কেন্দ্রীয় বাজারে সামরিক বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। 

বাজার এলাকার প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে ওই পোস্টে বলা হয়েছে, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। 

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বাজারটি সুদানের রাজধানীর একটি প্রধান ক্যাম্পের কাছাকাছি যেখানে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সাথে দেশটির সামরিক বাহিনী লড়াই করছে। সুদানের গৃহযুদ্ধে হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে।

গেলো শুক্রবার থেকে খার্তুমের আশেপাশের এলাকায় ভয়ংকর লড়াই শুরু হয়েছে। এসব এলাকার বেশিরভাগই আরএসএফ নিয়ন্ত্রিত। সুদান সেনাবাহিনী খার্তুমের কেন্দ্র এবং দক্ষিণে হামলা অব্যাহত রেখেছে। 

এদিকে দেশটির সামরিক বাহিনী নিকটবর্তী ওমদুরমান থেকে খার্তুমের দিকে অগ্রসর হচ্ছে, এর ফলে শনিবার থেকে সেখানে সংঘর্ষ চলছে। 

এর আগে গেলো বছরের ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। আরএসএফ প্রথম রাজধানী খার্তুমে হামলা চালায়। এ সময় তাদের হামলায় সেনাবাহিনীর অনেক সদস্য হতাহত হয়। 

রাজধানী শহরের নিয়ন্ত্রণ নেয় আরএসএফ। খার্তুম থেকে আরএসএফকে সরিয়ে দিতে নিয়মিত বিমান হামলা শুরু করে সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।

সুদানে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু সংগঠন দাবি করেছে এ সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যেতে পারে। রাজধানী খার্তুমসহ সুদানজুড়ে লাখ লাখ মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে গেছেন। 

আরবিএস
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর