বহু ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়া ও ইউক্রেনের

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম

যুদ্ধ মানেই পাল্টাপাল্টি দাবি। ব্যতিক্রম নেই চলমান রুশ-ইউক্রেন যুদ্ধও। আধুনিক যুদ্ধের গতিপ্রকৃতি বদলে দিয়েছে প্রযুক্তি। মিসাইল আর ড্রোন প্রযুক্তির ব্যাপক উন্নয়নের কারণে যুদ্ধের সমীকরণ পাল্টে গেছে। স্থল হামলার চেয়ে বেশি চেষ্টা থাকে আকাশ পথে একে অপরকে ঘায়েল করার। 

এমন আবহেই রাশিয়া শনিবার বলেছে, তারা ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপতিত করেছে এবং কিয়েভ জানায়, তারা মস্কোর উৎক্ষেপণ করা ২৪টি ড্রোন নিষ্ক্রিয় করেছে। 

রাশিয়ার নিক্ষেপ করা ২৪টি ড্রোন নিষ্ক্রিয় করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভ সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে রুশ সীমান্ত অঞ্চল বেলগোরোদ থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিলো। 

রাশিয়ার নিক্ষেপ করা মোট ২৮টি ড্রোনের মধ্যে ২৪টি ড্রোন সুমি, পোলতাভা, ডিনিপ্রোপেট্রোভস্ক, মিকোলায়েভ এবং খারসন অঞ্চলেই ধ্বংস করা হয়েছে। 

ইউক্রেনের চিফ অফ স্টাফ আরো বলেন, কিয়েভের বাহিনী পূর্বাঞ্চলে রাশিয়ার অধিকৃত লুগানস্ক অঞ্চলে রাতে একটি জ্বালানি ডিপোতে হামলা চালায় এবং তাতে আগুন ধরে যায়। 

মস্কো হামলার বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার তাদের বাহিনী রাতে ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপতিত করেছে। 

এর মধ্যে ১৭টি দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্রাস্নোদার অঞ্চলে, ১৬টি আজভ সাগরে এবং ১২টি কার্স্কের সীমান্ত অঞ্চল থেকে ভূপাতিত করা হয়। এ হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি গাড়ি আগুনে পুড়ে গেছে।

ক্রাস্নোদারের গভর্নর যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, ইউক্রেনের ড্রোন হামলায় তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি গাড়ি আগুনে পুড়ে গেছে।

রুশ বাহিনী পূর্বাঞ্চলের ফ্রন্টলাইন ধরে এগিয়ে যাচ্ছে এবং ইউক্রেনের পাওয়ার গ্রিডকে লক্ষ্যবস্তু বানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরু হবার পর থেকে দেশটি কঠিনতম শীতের সম্মুখীন হয়েছে।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর