বাংলাদেশ-ভারত মেলবন্ধন আরও সুদৃঢ় হবে: অমিত শাহ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম

বাংলাদেশের সাথে আগামী দিনে ভারতের শিক্ষা ও সাংস্কৃতিক মেলবন্ধন আরও সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, দুই দেশের সম্পর্কোন্নয়নের পাশাপাশি ব্যবসাও বৃদ্ধি পাবে। 

রোববার ভারত বাংলাদেশের সীমান্ত স্থলবন্দর পেট্রাপোলে যাত্রী টার্মিনাল ভবন এবং মৈত্রী দ্বার উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসময় তিনি এ মন্তব্য করেন। 

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে গত ১০ বছরে ভারত ও বাংলাদেশের স্থলবন্দরগুলোর প্রভূত উন্নয়ন হয়েছে। পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ব্যবসার পরিমাণ দেড় গুণের বেশি বৃদ্ধি পেয়েছে। নতুন যাত্রী টার্মিনাল ২৫ হাজার যাত্রী সামলাতে পারবে। এর ফলে স্বাস্থ্য ও শিক্ষার পর্যটন বাড়বে। ব্যবসাও বাড়বে। 

তিনি আরও বলেন, আরও ২৩টি নতুন স্থলবন্দর তৈরি করা হবে। এতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। স্থলবন্দরগুলোতে ডিজিটাল ব্যবস্থা, সুরক্ষা বাড়ানো ও যাত্রীদের সমস্যা লাঘব করার উপর জোর দিচ্ছে সরকার। 

এদিন অবশ্য অনুপ্রবেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের কড়া সমালোচনা করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশ বন্ধ না হলে বাংলার প্রকৃত উন্নয়ন হবে না। আবাস, গ্রামীন সড়কসহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ইউপিএ সরকারের থেকে বর্তমান এনডিএ সরকার অনেক বেশি টাকা রাজ্যকে দিয়েছে।

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর