আলেপ্পো থেকে হামার পথে বিদ্রোহীরা, রুশ বিমান হামলা অব্যাহত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

সিরিয়ার সশস্ত্র সংগঠন হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীরা গেলো কয়েকদিনের সংঘাতের জেরে আলেপ্পো শহরের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। স্থানীয় সময় শনিবার আলেপ্পো বিমানবন্দর ও এর আশপাশের কয়েকটি শহরও দখলে নিয়েছে তারা। এ ঘটনাকে কেন্দ্র দেশটিতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। অন্যদিকে বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। 

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, দেশের উত্তরাঞ্চলে যে বিদ্রোহীরা বর্তমানে তাণ্ডব চালাচ্ছে, সন্ত্রাসী হামলা যত তীব্রই হোক না কেন তাদের পরাজিত করা হবে।

স্থানীয় সময় শনিবার আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনালাপে এসব কথা বলে আসাদ।  

আসাদ বলেন, সব সন্ত্রাসীর মোকাবেলায় সিরিয়া তার স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে যাচ্ছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অনুসারে, সাম্প্রতিক সংঘর্ষে কমপক্ষে ৩২৭ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই যোদ্ধা। তবে নিহতদের মধ্যে ৪৪ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।

ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি আরও জানায়, হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও এর সহযোগী দলগুলো বড় ধরনের প্রতিরোধের মুখোমুখি না হয়েই শহরটির বেশিরভাগ এলাকা, সরকারি কেন্দ্র ও কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।  

শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করার পর, তারা আলেপ্পো বিমানবন্দরও দখল করে এবং কোনো প্রতিরোধ ছাড়াই বেশ কয়েকটি কৌশলগত শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় বলেও দাবি সংস্থাটির।  

অবজারভেটরি জানায়, বিদ্রোহীদের অগ্রগতির মুখে আলেপ্পোর প্রায় ১৪০ কিলোমিটার (৯০ মাইল) দক্ষিণে সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা থেকেও সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছে।

তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃত একটি সামরিক সূত্র সেনাবাহিনী প্রত্যাহার করার বিষয়টি অস্বীকার করে জোর দিয়ে বলেছে, সেনা ইউনিটগুলো এখনও বিদ্রোহীদের আগ্রাসনের মুখে তাদের অবস্থান ধরে রেখেছে।

বার্তা সংস্থা এএফপির একজন ফটোগ্রাফার জানান, তিনি আলেপ্পোর শহরের ল্যান্ডমার্ক দুর্গের বাইরে বিদ্রোহী যোদ্ধাদের দেখেছেন।

বিদ্রোহীরা প্রায় দুই মিলিয়ন লোকের শহরের ‘বড় একটি অংশে’ প্রবেশ করেছে স্বীকার করে দেশটির সেনাবাহিনী বলছে, বিদ্রোহীদের হামলায় ‘আমাদের সশস্ত্র বাহিনীর কয়েক ডজন লোক নিহত ও অন্যরা আহত হয়েছে।

এইচটিএস হলো আল-কায়েদার সাবেক সিরিয়া শাখার নেতৃত্বে একটি জিহাদি জোট, যারা তাদের মিত্রদের সাথে দীর্ঘদিন ধরে উত্তর-পশ্চিমের ইদলিব অঞ্চলে একটি বিদ্রোহী ছিটমহল নিয়ন্ত্রণ করেছে।

অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, এই মুহূর্তে সিরিয়ার সরকারকে তার প্রধান মিত্র ইরান ও রাশিয়া পরিত্যাগ করেছে বলে মনে হচ্ছে। তবে মস্কো এখন পর্যন্ত প্রতীকী হামলা চালিয়ে যাচ্ছে। 

রাশিয় দাবি করেছে, তাদের পরিচালিত বিমান হামলায় তিন শতাধিক বিদ্রোহী নিহত হয়েছে। 

মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র শন স্যাভেট শনিবার এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার ‘রাশিয়া ও ইরানের ওপর নির্ভরশীলতা’ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক বর্ণিত ২০১৫ সালের শান্তি প্রক্রিয়ার সাথে এগিয়ে যেতে অস্বীকৃতি জানানোর ফলে এখন সিরিয়ায় উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে।

রাশিয়া শনিবার তাদের মিত্রের ক্ষতির বিষয়ে ‘চরম উদ্বেগ’ প্রকাশ করেছে, একই অবস্থান ইরানেরও। 

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সের্গেই ল্যাভরভ ও ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে একটি ফোনালাপের রিডআউট উদ্ধৃতিতে বলা হয়েছে, সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য দৃঢ় সমর্থন পুনঃনিশ্চিত করা হয়েছে। 

তেহরান বলেছে, আরাগচি বিদ্রোহী হামলার বিষয়ে আলোচনার জন্য রোববার দামেস্কে যাবেন। সেখানে আলেপ্পোতে ইরানের কনস্যুলেটেও হামলা হয়েছে।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর