গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে চায় ইসরাইল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

অধিকৃত গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করতে নতুন উদ্যোগের কথা ভাবছে ইসরাইল। এজন্য এক কোটি ১০ লাখ ডলারের পরিকল্পনা রূপায়ণ করবে ইসরাইল।

দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় নতুন ফ্রন্টের মোকাবিলায় এই প্রকল্প অনুমোদন করেছে সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি এলাকাকে শক্তিশালী করার অর্থ হলো, ইসরাইলকে শক্তিশালী করা। এই সময়ে যা খুবই জরুরি।

নেতানিয়াহু বলেছেন, এই এলাকা ইসরাইলের অধিকারে থাকবে, সেখানে মানুষ আরো বাড়ানো হবে এবং তারা সেখানে বসবাস করবেন।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ৫০ হাজারের বেশি মানুষ বর্তমানে এই পাথুরে মালভূমি এলাকায় বসবাস করছেন। তাদের মধ্যে অর্ধেকই ইসরাইলের ইহুদি।

সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ইসরাইল সিরিয়ার দিকে বাফার জোনে সেনার সংখ্যা অনেকটাই বাড়িয়েছে।

১৯৬৭ সালে ইসরাইল গোলান মালভূমি অধিকার করে। ১৯৮১ সালে তা ইসরাইলের সঙ্গে মিশিয়ে দেয়া হয়। কিন্তু আন্তর্জাতিক আইনে এখনো এ অঞ্চলকে সিরিয়ার অঞ্চল হিসাবেই দেখানো হয়।

একাত্তর/আরএ
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর