নিউইয়র্কের পাতাল রেলে নারীকে পুড়িয়ে হত্যা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম

নিউইয়র্কের ব্রুকলিনে পাতাল রেলে এক নারীর গায়ে আগুন ধরিয়ে দেয়ার পর ওই নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ এই ঘটনাকে সবচেয়ে ঘৃণ্য অপরাধগুলোর একটি বলে অভিহিত করেছেন। 

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি থেমে থাকা এফ ট্রেনের ভেতরে ওই নারী সম্ভবত ঘুমিয়ে ছিলেন। 

এমন সময় এক অপরিচিত ব্যক্তি তার কাছে গিয়ে লাইটার দিয়ে তার পরনের পোশাকে আগুন ধরিয়ে দেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই তার শরীর আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

কী কারণে সন্দেহভাজন ওই ব্যক্তি এমন ঘটনা ঘটালেন তা এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে কাজ করছে পুলিশ। তবে পুলিশ নিহত ওই নারীর পরিচয় প্রকাশ করেনি।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনে কোনো ব্যক্তিগত সম্পর্কের প্রমাণ মেলেনি। হামলার আগে তাদের মধ্যে কোনো কথা হয়নি। পুলিমের ধারণা, হামলাকারী এবং ওই নারী পরস্পরকে চিনতেনও না।

স্টেশনে টহলরত পুলিশ কর্মকর্তারা আগুন ও ধোঁয়া দেখে ছুটে আসেন। তারা দেখতে পান যে কামরার ভেতরে একজন দাঁড়িয়ে আছেন এবং তার সারা গায়ে আগুন জ্বলছে।

ট্রেনের পাশে প্ল্যাটফর্মে একটি বেঞ্চে বসে থাকা সন্দেহভাজনকে পুলিশ শনাক্ত করে। তার ছবি দ্রুত ছড়িয়ে দেওয়া হয় এবং পরে তিনজন স্কুলপড়ুয়া ছাত্র অপরাধীকে অন্য একটি ট্রেনে দেখে ৯১১-এ কল করেন। 

পুলিশ ওই ট্রেনে উঠে তাকে গ্রেপ্তার করে। এই নৃশংস ঘটনার পর পুলিশ এখনও ভুক্তভোগীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য খুঁজে বের করতে তদন্ত চালাচ্ছে। এমন নির্মম অপরাধ থেকে সাধারণ মানুষের সুরক্ষার জন্য আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে নিউইয়র্কের জনগণ। 

একাত্তর/এসি
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর