নিউইয়র্ক মেয়র নির্বাচনে ভোট শুরু, কেন্দ্রে কেন্দ্রে মামদানি হাওয়া

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:২৮ পিএম

পৃথিবীর কেন্দ্র হিসাবে বিবেচিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট নেয়া শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে রাত ৯টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা) পর্যন্ত। ভোটে জনমত জরিপে এগিয়ে রয়েছেন জোহরান মামদানি।

এর আগে মেয়র নির্বাচনের আগাম ভোটগ্রহণ ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর শেষ হয়েছে। প্রায় ৭ লাখ ৩৫ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।

নিউইয়র্কে চার বছর পরপর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। এ বছরের নির্বাচন বিশেষভাবে নজর কেড়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। যেখানে প্রতিযোগিতা হবে প্রগতিশীল, প্রতিষ্ঠাবাদী ও রক্ষণশীলদের মধ্যে।

রয়টার্স, বিবিসি, সিএনএন ও আল জাজিরা জানিয়েছে, এরিমধ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে জড়ো হয়ে ভোট দিতে শুরু করেছেন শহরটির ভোটাররা। নির্বাচনে ডেমোক্র্যাটের হয়ে লড়ছেন জোহরান মামদানি। তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বী হলেন- স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া।

সকালে ভোটকেন্দ্র খোলার পরপরই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ভোটারদের ভোট দেওয়ার আহবান জানিয়েছেন মামদানি ও অ্যান্ড্রু কুওমো। এক্সে দেওয়া পোস্টে কুয়োমো লেখেন, ‘অভিজ্ঞতা কাজে লাগিয়ে জননিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য আপনার ভোট চাই।

অন্যদিকে, মামদানির পোস্টের ধরন ছিল একেবারে ব্যতিক্রম। তাঁর পোস্ট করা ভিডিওতে একটি ফুল ফুটতে দেখা যায়। তাতে এক সময় মামদানির মুখ ভেসে ওঠে। লেখা থাকে- ভোটগ্রহণ শুরু হয়েছে। 

ভোট দেয়া শেষে কেউ কেউ গণমাধ্যমে প্রতিক্রিয়াও জানিয়েছেন। ম্যাট মেরকেল হেস নামের এক ভোটার বলেন, তিনি মামদানিকে ভোট দিয়েছেন। কারণ এই প্রার্থীর উদ্যোগগুলো বাস্তব সম্মত মনে হয়েছে।

সর্বশেষ পাওয়া নতুন কয়েক জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। তবে অন্তত একটি জরিপ বলছে, প্রধান তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় জোহরান ও কুমোর মধ্য যে কারও জেতার সম্ভাবনা রয়েছে।

এদিকে, জোহরান মামদানি মেয়র নির্বাচিত হলে নিউইয়র্ক সিটিতে সরকারি অনুদান বরাদ্দে আগ্রহ হারাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নেটওয়ার্কের ‘সিক্সটি মিনিট’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি জোহরান মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দেন। ট্রাম্প ডেমোক্র্যাট এ প্রার্থীর অর্থদাতাদের সতর্ক করে বলেন, মামদানিকে সহায়তা করা মানে অর্থের অপচয়। মেয়র নির্বাচনে যেসব জায়গায় ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে আছেন শুরু থেকেই সেখানে সরকারি বরাদ্দ কমানোর চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।

একাত্তর/এসি
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। তিনি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হলেন। তার জয়ে আনন্দে ভাসছে প্রগতিশীল শিবির।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের যাওয়ার সময় গাজা উপত্যকায় দেশটির চলমান গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর