ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম

ভারতের নাগপুরের কাছে একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আট শ্রমিক নিহত হয়েছেন। গুরুতরর আহত হয়েছেন আরও সাতজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শুক্রবার সকালে মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় এই বিস্ফোরণ ঘটে। বিকেলে এক কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।

নীতিন গডকরি বলেন, ভান্ডারায় একটি অস্ত্র কারখানায় বড় দুর্ঘটনা ঘটেছে। যার ফলে আটজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। 

এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা উল্লেখ করে তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে জনগণকে এক মিনিট নীরবতা পালন করার আহ্বান জানান। 

বিস্ফোরণটি এতটাই তীব্র ছিলো যে ৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা গিয়েছে। দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতেও দেখা গেছে।

এর আগে জেলা কালেক্টর সঞ্জয় কোল্টে বলেছিলেন, সকাল সাড়ে ১০টা নাগাদ কারখানার এলটিপি অংশে বিস্ফোরণটি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মী এবং চিকিৎসা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এরইমধ্যে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, বিস্ফোরণের ফলে ভবনটির ছাদ ধসে পড়ে এবং এক ডজনেরও বেশি শ্রমিক ভেতরে আটকা পড়েন। ধ্বংসাবশেষ অপসারণের জন্য একটি খননকারী যন্ত্র ব্যবহার করা হয়েছে। 

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর