বাংলাদেশের ২৯ মিলিয়ন ডলারের সহায়তা বাতিল করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম

বাংলাদেশের ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি এবং ভারতের জন্য নির্ধারিত ২১ মিলিয়ন ডলারের কর্মসূচিসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় ধরনের আর্থিক সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বাজেট কমিয়ে আনার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে এবং এর আওতায় ভারত-বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের জন্য মিলিয়ন মিলিয়ন ডলারের তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই) রোববার বলেছে, যুক্তরাষ্ট্রের করদাতাদের টাকায় অর্থায়ন হওয়া বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্প বাতিল করা হয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, রাজনৈতিক সংস্কার, লিঙ্গ সমতা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন উদ্যোগ। প্রকল্পগুলো বিশ্বের বিভিন্ন দেশে বাস্তবায়িত হওয়ার কথা ছিলো কিন্তু এখন সেগুলো আপাতত স্থগিত করা হলো।

এর মধ্যে ভারতে ভোটারদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ২১ মিলিয়ন ডলারের একটি প্রোগ্রাম এবং বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপকে শক্তিশালী করার লক্ষ্যে নির্ধারিত ২৯ মিলিয়ন ডলারের কর্মসূচি কমানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

ভারত ও বাংলাদেশ ছাড়াও যেসব দেশের সহায়তা বাতিল করেছে ডিওজিই:

মোজাম্বিকে পুরুষদের খতনায় স্বেচ্ছাসেবী চিকিৎসা প্রকল্পে- ১০ মিলিয়ন ডলার।

কম্বোডিয়ার যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রকল্পের জন্য ইউসি বার্কলির- ৯৭ লাখ ডলার।

কম্বোডিয়ায় বাক্‌স্বাধীনতা শক্তিশালীকরণ প্রকল্পে -২৩ লাখ ডলার।

প্রাগ সিভিল সোসাইটি সেন্টার -৩২ মিলিয়ন ডলার।

লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন হাব প্রতিষ্ঠার জন্য -৪০ মিলিয়ন ডলার।

সার্বিয়ায় সরকারি ক্রয় প্রক্রিয়া উন্নয়ন প্রকল্পে -১৪ মিলিয়ন ডলার।

নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালীকরণ কনসোর্টিয়াম -৪৮৬ মিলিয়ন ডলার, এর মধ্যে মলডোভায় অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া প্রকল্পে ২২ মিলিয়ন ডলার।

নেপালে অর্থনীতির কেন্দ্রীকরণে ২০ মিলিয়ন ডলার।

নেপালে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পে -১৯ মিলিয়ন ডলার।

লাইবেরিয়ায় ভোটার আস্থা বৃদ্ধি প্রকল্পে -১৫ লাখ ডলার।

মালিতে সামাজিক সংহতি প্রকল্পে -১৪ মিলিয়ন ডলার।

দক্ষিণ আফ্রিকায় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা -২৫ লাখ ডলার।

এশিয়ায় শিক্ষার ফলাফল উন্নয়ন প্রকল্পে -৪৭ মিলিয়ন ডলার।

কসোভোর রোমা, আশকালি ও মিশরে সামাজিক-অর্থনৈতিক সংহতি বৃদ্ধি, টেকসই পুনর্ব্যবহার মডেল উন্নয়নে -২ মিলিয়ন ডলার।

একাত্তর/আরএ
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর