প্রসঙ্গ আফগানিস্তান: ৬০ দেশের যৌথ বিবৃতি

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০৪:৩৬ পিএম

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর আফগানিস্তানের সাধারণ নাগরিকদের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এর মাঝেই বিশ্বের ৬০টির বেশি দেশ আফগানদের সহায়তায় এক যৌথ বিবৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ বিবৃতির কথা জানিয়েছে। রয়টার্সের খবর।

প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে বসবাসরত,এমনকি যারা দেশের বাইরেও রয়েছেন তাদেরকে নিরাপত্তার নিশ্চিত করতে তাদের জায়গা দেওয়া উচিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানদের জন্য সীমান্ত ও আকাশপথ খুলে দেওয়া দরকার অনেক দেশের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিবৃতি দেওয়া অন্য দেশগুলো হল অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কাতার এবং যুক্তরাজ্যসহ আরও অনেকে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের কারণে সেখানকার মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা জরুরি।

এতে আরও বলা হয়, বিশ্ববাসীর সহায়তা এখন  আফগানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন জীবন রক্ষা করে এবং সম্মানের সঙ্গে বাঁচতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি।

উদ্ভুত পরিস্থিতিতে আফগানিস্তানে তালেবানের পরবর্তী শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে দুশ্চিন্তায় দেশটির সাধারণ মানুষ। এরই মধ্যে কাবুল বিমানবন্দরে গোলাগুলির খবর পাওয়া গেছে বিবিসির সূত্রে।


একাত্তর/এআর

বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা যখন চরম সীমায়, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গোপন ও চাঞ্চল্যকর অবস্থানের কথা সামনে এল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিখ্যাত...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর