হামাসের হস্তান্তর করা মরদেহ শিরি বিবাসের নয়, দাবি ইসরাইলের

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৪ পিএম

গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় চার জনের মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। ইসরাইলের সেনাবাহিনী দাবি করছে, কফিনে তারা শিরি বিবাসের মরদেহ পায়নি।

ডয়চে ভেলের খবরে বলা হয়, এর আগে বেশ কয়েকবার হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরোধী চুক্তির শর্ত ভাঙার অভিযোগ তুলেছে ইসরাইল সেনাবাহিনী। এবার তাদের দাবি, বৃহস্পতিবার হামাস যে আরিয়েল বিবাস, কেফির বিবাস, অ্যারিয়েলের মা শিরি বিবাস এবং ওদেদ লিফশিতজ নামের চার জিম্মির মরদেহ হস্তান্তর করেছিল, সেই মরদেহগুলোর মধ্যে একটি সম্পূর্ণ ভিন্ন এক ব্যক্তির, যার সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের জিম্মি করা ব্যক্তিদের কোনো মিল নেই।

শিরি বিবাসের ছবিসহ যে কফিনটি হস্তান্তর করা হয় তার ভেতরের মরদেহের সঙ্গে শিরি বিবাস বা অন্য কোনো ব্যক্তির সামঞ্জস্য খুঁজে পায়নি ইসরাইল সেনাবাহিনী। তবে ওদেদ লিফশিতজ নামের অপর এক জিম্মির মরদেহ শনাক্ত করতে পেরেছে তার পরিবার।

এক বিবৃতিতে ইসরাইল সেনাবাহিনী বলেছে, ৪ জনের মরদেহ হস্তান্তর করার প্রক্রিয়ায় সন্ত্রাসী সংগঠন হামাস সব ধরনের চুক্তি অমান্য করেছে।

তবে, হামাস এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি।

একাত্তর/আরএ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর