চলে গেলেন ২৪ লাখ শিশুর প্রাণ বাঁচানো সেই হ্যারিসন

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৬:৫৭ পিএম

বিশ্বের সবচেয়ে সফল রক্তদাতাদের একজন, যার প্লাজমা ২৪ লাখের বেশি শিশুর জীবন বাঁচিয়েছিলো, সেই জেমস হ্যারিসন মারা গেছেন। 

সোমবার (৩ মার্চ) তার পরিবার জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি নার্সিং হোমে ঘুমের মধ্যে মারা যান হ্যারিসন। তার বয়স ছিল ৮৮।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিবিসি লিখেছে, অস্ট্রেলিয়ায় ‘গোল্ডেন আর্ম’ হিসেবে পরিচিত হ্যারিসনের রক্তে বিরল অ্যান্টিবডি ছিল। যেসব গর্ভবতীর রক্তে তাদের অনাগত শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে, সেই সব মায়েদের ওষুধ তৈরিতে ‘অ্যান্টি-ডি’ ব্যবহৃত হয়।

হ্যারিসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্ট্রেলিয়ান রেড ক্রস ব্লাড সার্ভিস বলেছে, ১৪ বছর বয়সে বুকে বড় ধরনের অস্ত্রোপচারের সময় রক্ত নেয়ার পর তিনি রক্তদাতা হওয়ার অঙ্গীকার করেছিলেন। 

হ্যারিসন রক্তের প্লাজমা দানের বিশ্ব রেকর্ড গড়েছিলেন ২০০৫ সালে। যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি ২০২২ সালে তাকে ছাড়িয়ে যাওয়ার আগ পর্যন্ত ওই রেকর্ড ধরে রেখেছিলেন ওই অস্ট্রেলিয়ান।

হ্যারিসনের মেয়ে ট্রেসি মেলোশিপ বলেন, খরচ বা কষ্ট ছাড়াই বিপুল সংখ্যক মানুষের জীবন বাঁচাতে পেরে বাবা গর্ববোধ করতেন। তিনি সব সময় বলতেন, রক্তদানে কষ্ট নেই এবং কারো জীবন বাঁচালে একদিন আপনিও তেমন সহায়তা পেতে পারেন। মেলোশিপ এবং হ্যারিসনের দুই দৌহিত্রও অ্যান্টি-ডি টিকা গ্রহণ করেছেন।

অ্যান্টি-ডি টিকা অনাগত শিশুকে রক্তের একটি প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করে, যা ভ্রূণ বা নবজাতকের হিমোলাইটিক ডিজিজ বা এইচডিএফএন নামে পরিচিত। গর্ভাবস্থায় যখন মায়ের লাল রক্তকণিকার সঙ্গে অনাগতের অসামঞ্জস্যতা দেখা দেয়, তখন এই পরিস্থিতি ঘটে।

মায়ের রোগপ্রতিরোধ ব্যবস্থা তখন শিশুর রক্তকোষকে হুমকি হিসেবে দেখে এবং তাদের আক্রমণের জন্য অ্যান্টিবডি তৈরি করে। তাতে শিশুর মারাত্মক ক্ষতি হতে পারে, মারাত্মক রক্তস্বল্পতা, হার্ট ফেইলিওর, এমনকি মৃত্যুর কারণ হতে পারে। 

গত শতাব্দীর ষাটের দশকের মাঝামাঝিতে অ্যান্টি-ডি টিকা আসার আগে এইচডিএফএন নির্ণয় হওয়া প্রতি দুটি শিশুর মধ্যে একটি মারা যাচ্ছিল। হ্যারিসনের রক্ত কীভাবে অ্যান্টি-ডি সমৃদ্ধ হয়ে ওঠে তা স্পষ্ট নয়, তবে কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে, ১৪ বছর বয়সে তার বিপুল রক্তগ্রহণের সঙ্গে সেটির যোগ থাকতে পারে।

অস্ট্রেলিয়ায় দুইশর কম অ্যান্টি-ডি দাতা রয়েছেন। তবে তারা প্রতি বছর আনুমানিক ৪৫ হাজার মা ও তাদের শিশুদের সহায়তা করেন। ল্যাবে অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরির জন্য অস্ট্রেলিয়ার ওয়াল্টার অ্যান্ড এলিজা হল ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চের সঙ্গে কাজ করছে লাইফব্লাড। এ কাজে তারা হ্যারিসন এবং অন্য দাতাদের রক্ত ও প্রতিরোধক কোষের প্রতিলিপি তৈরি করছে।

গবেষকরা আশা করছেন, ল্যাবে তৈরি অ্যান্টি-ডি একদিন বিশ্বজুড়ে গর্ভবতী নারীদের কাজে দিতে পারে। লাইফ ব্লাডের গবেষণা পরিচালক ডেভিড আরভিং বলেন, একটি নতুন থেরাপি তৈরির চেষ্টা হচ্ছে, যা দীর্ঘদিন ধরেই আমাদের অধরা হয়ে আছে। তিনি বলেন, এ কাজে নিয়মিত অনুদান দেবে- এমন দাতার অভাব রয়েছে; যারা পর্যাপ্ত গুণমান ও পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর