যুক্তরাষ্ট্রে 'মুরো' পুরস্কার পেলো বাংলাদেশের সংবাদচিত্র

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১২:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের রেডিও টেলিভিশন ডিজিটাল নিউজ অ্যাসোসিয়েশনের (আরটিডিএনএ) 'ন্যাশনাল অ্যাডওয়ার্ড আর মুরো অ্যাওয়ার্ডস-২০২১' পেয়েছে বাংলাদেশের একটি সংবাদচিত্র। করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের সৎকার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের ওপর সংবাদচিত্রটি নির্মিত হয়েছে। সংবাদচিত্রটি তৈরি করেছেন বেনার নিউজের প্রতিনিধি শরীফ খিয়াম ও প্রযোজনা করেছেন আসিফ এন্তাজ রবি।

মঙ্গলবার (১৭ আগস্ট) আরটিডিএনএ'র ওয়েবসাইটে জয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়। প্রতিযোগিতায় 'অ্যাক্সিলেন্স ইন ভিডিও' ক্যাটাগরিতে এ পুরস্কার জিতেছে সংবাদচিত্রটি।

এ বছর আরটিডিএনএ'তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মোট পাঁচ হাজার দুইশটি কাজ জমা পড়ে। যার মধ্যে থেকে মাত্র ৭৫০টি কাজকে পুরস্কৃত করা হয়।  

"বাংলাদেশি ভলান্টিয়ার্স ব্যারি 'এবানডেন্ট' কোভিড-১৯ ডেড" এবং বাংলা সংস্করণে 'করোনাভাইরাস: মৃতের আত্মীয়স্বজন দূরে, শেষযাত্রায় ভরসা স্বেচ্ছাসেবক' শিরনামে শরীফ খিয়াম নির্মিত সংবাদচিত্রটি প্রচার করেছিল যুক্তরাষ্ট্রের গণমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার (আরএফএ) সহযোগী অনলাইন সংবাদমাধ্যম 'বেনার নিউজ'।

বেনার নিউজের ব্যবস্থাপনা সম্পাদক কেট বেডেল বলেন, সঙ্কটময় মুহূর্তে সাধারণ মানুষের বীরত্ব তুলে ধরে বেনার নিউজ বাংলা অসামান্য কাজ করেছে। মহামারির অনিশ্চয়তার মধ্যে তাদের সহানুভূতি ও সাহস এই প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। আমাদের সাংবাদিকরা তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে, তারা এই পুরুস্কারের যোগ্য।

আরএফএ সভাপতি বে ফ্যাং বলেন, এই পুরস্কার দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রমাণ। যারা একটি এই ভয়াবহ মহামারির দুঃস্বপ্নেও লড়াই চালিয়ে যাচ্ছেন এটি সেই ব্যক্তিদের দায়িত্বশীলতার প্রমাণ। 

image


করোনা মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর একটি বাংলাদেশ। করোনার প্রভাব সম্পর্কে ধারালো সাংবাদিকতার জন্য বেনার নিউজে প্রকাশিত সংবাদটি পুরস্কার পেয়েছে বলে জানিয়েছে আরএফএ।  

এ বছর ম্যুরো অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে আরও রয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর), এবিসি নিউজ এবং সিবিএস নিউজের মতো একাধিক বিখ্যাত প্রতিষ্ঠান।


একাত্তর/আরবিএস  

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর