২০২৪ সালে বিশ্বে রেকর্ড পরিমাণ সামরিক ব্যয়

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পিএম

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিনিয়োগ বেড়ে যাওয়ায় গেলো বছর বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণ সামরিক ব্যয় হয়েছে। কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের পর ২০২৪ সালে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে ক্ষমতাধর দেশগুলো।   

সোমবার সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) নতুন প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বৈশ্বিক সামরিক ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২.৭২ ট্রিলিয়ন ডলারে, যা ২০২৩ সালের তুলনায় ৯.৪ শতাংশ বেশি।

এশিয়া ও আফ্রিকার তথ্য এখনও চূড়ান্ত না হলেও গেলো বছর ইউরোপে সামরিক ব্যয় ১৭ শতাংশ বেড়ে ৬৯৩ বিলিয়ন ডলার এবং মধ্যপ্রাচ্যে ১৫ শতাংশ বেড়ে ২৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মাল্টা বাদে প্রায় সকল ইউরোপীয় দেশই সামরিক খাতে বাজেট বাড়িয়েছে।

এর মধ্যে দখলদার ইসরাইলের সামরিক খরচ ৬৫ শতাংশ বেড়ে হয়েছে ৪৬.৫ বিলিয়ন ডলার, যা ১৯৬৭ সালের পর সর্বোচ্চ। 

ন্যাটোভুক্ত দেশগুলোর মোট ব্যয় ১.৫ ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের প্রায় ৫৫ শতাংশ। ন্যাটোর ৩২টি সদস্যের মধ্যে ১৮টি দেশ জিডিপির ২ শতাংশ বা তার বেশি সামরিক খাতে খরচ করেছে। 

এদিকে যুক্তরাষ্ট্র একাই খরচ করেছে ৯৯৭ বিলিয়ন ডলার, যা সামরিক খাতে বিশ্বের মোট ব্যয়ের ৩৭ শতাংশ।

এসআইপিআরআই'র গবেষক ডিয়েগো লোপেজ ডি গোমেজ বলেন, ইউক্রেন যুদ্ধ ও আমেরিকার প্রতি নির্ভরশীলতা কমানোর চেষ্টা ইউরোপীয় ন্যাটো সদস্যদের এই ব্যয় বৃদ্ধির মূল কারণ। তবে এতে সামরিক স্বাধীনতা বা সক্ষমতা বাড়ছে কি না, তা নিয়ে সন্দেহ আছে। 

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ১৯৬৬ সাল থেকে অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ নিয়ে গবেষণা করছে।

সংস্থাটি বলছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত এবং বিশ্বজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা এই ব্যয় বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অর্থনীতিকে 'অক্সিজেনহীন' করে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে আমেরিকা নতুন করে নিষেধাজ্ঞার ছক কষলেও বিন্দুমাত্র দমে যেতে নারাজ তেহরান। উল্টে আমেরিকার এই চাপ সৃষ্টিকারী নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঠোর...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর