ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যাচ্ছেন দিল্লিতেও

আপডেট : ০৬ মে ২০২৫, ০৯:১৪ এএম

ভারত-পাকিস্তানের চলমান সংকটের মধ্যে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সোমবার (৫ মে) এক দিনের সফরে তিনি ইসলামাবাদে পৌঁছান। এ সময় পাকিস্তানের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার ইসলামাবাদ বিমানবন্দরে আব্বাস আরাঘাচিকে স্বাগত জানান পাকিস্তানের পশ্চিম এশিয়া বিষয়ক অতিরিক্ত সচিব সৈয়দ আসাদ গিলানি, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আরাঘচির সফরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা হবে। ইসলামাবাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দাম বলেছেন, সফরের আলোচ্যসূচিতে চলমান সংকটের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, পাকিস্তান ও ভারতের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে উপমহাদেশে উত্তেজনা হ্রাসের বিষয়টি আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হবে। আনুষ্ঠানিক সফরের অংশ হিসেবে আরাঘচি ইসলামাবাদে একদিন অবস্থান করবেন।

চলতি সপ্তাহেই তার দিল্লি সফরের কথা রয়েছে। তবে এই সফর পূর্বনির্ধারিত নাকি সাম্প্রতিক সংকটের পরিপ্রেক্ষিতে হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।

পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেছেন, ভারত ও পাকিস্তান—উভয় দেশের সঙ্গেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইরানের। সেই প্রেক্ষাপটেই পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে উপমহাদেশে উত্তেজনা নিরসনের উপায় নিয়ে আলোচনা হবে।

এআরএস
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর