সীমান্তে সেনা কমাতে একমত ভারত-পাকিস্তান

আপডেট : ১৩ মে ২০২৫, ০৪:৪৯ পিএম

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জম্মু-কাশ্মীরসহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমাতে একমত হয়েছে ভারত ও পাকিস্তান। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আর একটা পরমাণু যুদ্ধ যুক্তরাষ্ট্র রুখে দিয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প।

হটলাইনে আলোচনায় বসেছেন ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশন্স বিভাগের প্রধানরা। সিদ্ধান্ত হয়েছে, সীমান্তে সেনার সংখ্যা কমাবে দু-পক্ষই।

প্রায় ৪৫ মিনিটের ওই বৈঠকের পর কোনো বিবৃতি দেয়নি কেউই। তবে পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, আপাতত সীমান্ত এলাকার নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে সেনাবাহিনীও থাকবে, কিন্তু সংঘাত পরিস্থিতির সৃষ্টি না হলে তারা সামনে আসবে না।

এছাড়া দুই দেশের সীমান্তরেখার ১ কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার ও ১০ কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করবে না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে।

এদিকে, ১২ই মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে দেয়া ভাষণের পর কাশ্মীর সীমান্তে ড্রোন দেখা গেছে আবারো। কাশ্মীরের সাম্বা শহরে ব্ল্যাকআউটের মধ্যে পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ভারত।

অন্যদিকে, জাতির উদ্দেশে দেয়া ভাষণে পাকিস্তানের প্রতি মোদীর হুঁশিয়ারির সমালোচনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের ভুক্তভোগী। ভারতই সবসময় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাধা দেয়। এবারের লড়াইয়ে ভারত পরাজিত হয়েছে বলে মরিয়া হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী মোদী। তবে তিনি যে আলোচনার প্রস্তাব দিয়েছেন সেটা একটা ভালো দিক। এতে হয়তো উত্তেজনাটা থামবে।

ওদিকে আবার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল ভারত ও পাকিস্তানের। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে সেই আশঙ্কা দূর হয়েছে।

ট্রাম্প বলেন, আমরা একটি সম্ভাব্য পরমাণু সংঘাত থামিয়ে দিয়েছি। আমি মনে করি, যদি সত্যিই একটা যুদ্ধ শুরু হয়ে যেতো, তাহলে খুব খারাপ হতো, লাখ লাখ মানুষের মৃত্যু হতো। ওয়াশিংটন যে তা রুখে দিয়েছে, এতে আমি খুব গর্বিত। দুই দেশের উত্তেজনা প্রশমনে সবচেয়ে কার্যকর পথ হতে পারে বাণিজ্য।

তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতির ক্ষেত্রে আমি সেটা উপলব্ধি করতে পেরেছি। আমরা আপনাদের উভয়ের সঙ্গে বাণিজ্যের পরিমাণ বিপুল হারে বাড়াতে চাই। উত্তেজনা থামান। যদি আপনার থামেন, তাহলে আমরা বাণিজ্য করতে পারব; আর, যদি আপনারা না থামেন- আমরা কোনো ধরনের বাণিজ্যে যাব না।

দুই দেশের উত্তেজনা থামার পর ৩২টি বিমানবন্দর খুলে দিয়েছে ভারত। আর ভারতের জন্য আকাশ সীমা আগেই খুলে দিয়েছে পাকিস্তান।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
আমেরিকান চ্যালাচামুন্ডা আর সামরিক রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি তুচ্ছতাচ্ছিল্য করলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি! পরিষ্কার...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে চুক্তি তো দূরের কথা, মধ্যবর্তী যুদ্ধবিরতির সমঝোতা ফিরিয়ে আনা নিয়েও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীর্ষস্থানীয় ইরানি সূত্রের বরাতে জানা গেছে, জুনে বাস্তবায়িত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর