গাজায় ইসরাইলি হামলায় জার্মান চ্যান্সেলরের উদ্বেগ

আপডেট : ২৯ মে ২০২৫, ১০:১৫ এএম

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস গাজায় ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার ব্যাপকতা ও তীব্রতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তথাকথিত সন্ত্রাসবাদবিরোধী অভিযানের নামে চালানো এসব হামলা এখন প্রয়োজনের সীমা ছাড়িয়ে গেছে, বিশেষ করে এসব হামলা যে মারাত্মক মানবিক পরিণতি তৈরি করছে, তা বিবেচনায় নিলে।

এএফপির খবরে বলা হয়, ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তুর্কুতে ফিনিশ প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মের্ৎস বলেন, গাজায় ইসরাইলি সেনাবাহিনী যে ব্যাপক সামরিক হামলা চালাচ্ছে, তা এখন আর আমার কাছে কোনো অর্থবোধ করে না। তাদের লক্ষ্য কী? শুধু জিম্মিদের মুক্তির জন্য এটা যথেষ্ট ব্যাখ্যা নয়।

তিনি বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি, সেখানে এই মুহূর্তে কী ঘটছে তা আর বোঝা যাচ্ছে না। আমাদের ইসরাইলি সরকারের সঙ্গে সংলাপ আরও জোরদার করতে হবে।

র্অপো মের্ৎসের উদ্বেগের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, গাজার বেসামরিক মানুষের দুর্ভোগ ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’।

তিনি জোর দিয়ে বলেন, এই কষ্ট দেওয়া, এই হত্যাযজ্ঞ—এটা বন্ধ হতে হবে।

এই নিয়ে টানা দ্বিতীয় দিন গাজায় ইসরাইলি অভিযান নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলেন মের্ৎস। সোমবার, জার্মান সম্প্রচারমাধ্যম ডাব্লিউডিআর -এর একটি আয়োজনে তিনি বলেন, সাম্প্রতিক দিনে সাধারণ মানুষের ওপর যেভাবে আঘাত হানা হয়েছে, তা আর হামাসবিরোধী সন্ত্রাস মোকাবেলার নামে বৈধ বলা যায় না।

ফিনিশ দৈনিক হেল্সিঙ্গিন সানোমাত জানিয়েছে, ইসরাইলের সামরিক কর্মকাণ্ড নিয়ে জার্মানির ঐতিহ্যগত সতর্ক ভাষার তুলনায় মের্ৎসের বক্তব্য একটি স্পষ্ট বিভাজন নির্দেশ করে।

তবে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে এই ভাষাগত পরিবর্তন নীতিগত পদক্ষেপে কীভাবে প্রতিফলিত হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট পদক্ষেপ জানাতে অস্বীকৃতি জানান মের্ৎস।

একাত্তর/আরএ
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর