পাঁচ ধাপে ইরানজুড়ে আট স্থানে ইসরাইলের হামলা

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম

ইরানজুড়ে গত কয়েক ঘণ্টা ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। শুধু তেহরানই নয়, ইরানের বিভিন্ন শহর ও স্থানে শুক্রবার (১৩ জুন) পাঁচ ধাপে হামলা চালিয়েছে ইসরাইল। এসব হামলার ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইসরাইলের এক সামরিক কর্মকর্তার বরাতে টাইমস অব ইসরাইল এবং ব্রিটিশ গণমাধ্যমে বিবিসি বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য দিয়েছে।

ইসরাইলের ওই সামরিক কর্মকর্তার দাবি, ইরানজুড়ে শত শত হামলা চালানো হয়েছে এবং কমপক্ষে আটটি স্থানে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। আর বিবিসি বিভিন্ন প্রতিবেদনে জানিয়েছে, অপারেশন রাইজিং সান নামে ইসরাইলের সামরিক বাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ডের সাথে সম্পর্কিত একটি সংবাদ সংস্থার মতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের এক সামরিক বিমানঘাঁটিতে আঘাত করেছে ইসরাইল। বিবিসির যাচাই করা একটি ভিডিওতে ঘাঁটির উপরে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে এনিয়ে তেহরানের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া দেয়া হয়নি।

শুক্রবার সকালে ইরানের বৃহৎ আকারের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রধান স্থান নাতানজে আঘাত হানার পর ইসরাইলের দ্বিতীয় দফা হামলা চালানোর খবরও পাওয়া গেছে। নাতানজে কয়েক হাজার সেন্ট্রিফিউজ রয়েছে এবং ইরানের অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদে এটি একটি প্রধান কেন্দ্র হিসাবে বিবেচিত।

ইরানের বিপ্লবী গার্ড কর্পসের প্রধান, আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করার কয়েক ঘণ্টা পরেই এই নতুন হামলা চালায় ইসরাইল।

দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্র উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন জানিয়েছেন, রাতভর হামলায় কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ডিফ্রিন বলেন, আইডিএফ নাতানজ পারমাণবিক কেন্দ্রের উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত সাধন করেছে; যা ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এর আগে, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে, এই কেন্দ্রটি ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইডিএফ আরো বলেন, এই কেন্দ্রটি বিপ্লবী রক্ষীদের তাদের সামরিক পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে সাহায্য করেছে। বহু বছর ধরে ইরানি শাসকগোষ্ঠীর লোকেরা এই কেন্দ্রে পারমাণবিক অস্ত্র পাওয়ার চেষ্টা করেছিলো। কেন্দ্রটিতে সামরিক স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে।

রাতবর ইসরাইল ইরানের উপর বিশাল আক্রমণ শুরু করে, যেখানে ইরানের জ্যেষ্ঠ সামরিক নেতা এবং ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরানি গণমাধ্যমেও বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর প্রকাশিত হয়েছে, তবে এটি স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছে, ইসরাইলের জন্য তিক্ত, বেদনাদায়ক পরিণতি অপেক্ষা করছে। প্রতিশোধ হিসেবে তারা এরিমধ্যে ইসরাইলে প্রায় ১০০টি ড্রোন হামলা চালিয়েছে, তবে এর মধ্যে অনেকগুলোই আকাশেই নিষ্ক্রিয় করে দেয়ার দাবি জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর