চলছে পাল্টাপাল্টি হুমকি আর মিসাইল হামলা, ক্রমেই জটিল হচ্ছে ইরান-ইসরাইল সংঘাত

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:৫২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন, ইরানিরা কখনও আত্মসমপর্ণ করে না। সংঘাতের ষষ্ঠ দিনে উত্তপ্ত বাকযুদ্ধের মধ্যেও থেমে নেই ইসরাইল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা। আতঙ্কে তেহরান ও তেলআবিব ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা। 

মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ। পাল্টাপাল্টি মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠছে ইরান-ইসরাইলের বিভিন্ন শহর। সামরিক সংঘাতে ষষ্ঠ দিনেও এসেও থামার কোন লক্ষণ নেই। উল্টো নানা সমীকরণে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। সভ্যতা-বিনাশী ধ্বংসের খেলায় বাড়ছে মৃত্যুর মিছিল। 

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বুধবার জানিয়েছে, পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের দিকে চারশোর বেশি মিসাইল ছুড়েছে তেহরান। পাঠানো হয়েছে কয়েকশ’ ড্রোন। এরমধ্যে তেল আবিব লক্ষ্য করে হাইপারসনিক ফাত্তাহ- ওয়ান মিসাইল ছোঁড়ার কথা জানিয়েছে ইরান। 

ইরানের গণমাধ্যমগুলো বলছে, ইসরাইলি বাহিনীর একটি এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান ইরানের রাজধানীর কাছে ভূপাতিত করা হয়েছে। এছাড়া, ইসরাইলের উত্তরাঞ্চলে মেরন বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এছাড়া ইরানি পুলিশের দাবি, দেশে ভেতরে শত্রুপক্ষের ড্রোন তৈরির কারখানা শনাক্ত করেছে তারা। 

বসে নেই ইসরাইলও। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ইরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র হামলা চালিয়েছে ইসরাইল। পাশাপাশি, তেহরানের কাছে খোজির মিসাইল উৎপাদন কেন্দ্রকে নিশানা করে হামলা চালাচ্ছে ইসরাইল। শুরুতে রাতের আধারে হামলা হলেও, এখন দিনেও হামলা চালাচ্ছে দেশটি। 

ইরানি হামলায় ইসরাইলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০০ জনের বেশি। আর, ইসরাইলি হামলায় ইরানে কমপক্ষে ৫৮৫ জন নিহত নিহত হয়েছে। আহত প্রায় দেড় হাজার। এমন পরিস্থিতিতে তেহরান ও তেল আবিব ছেড়ে হাজার হাজার মানুষ নিরাপদ স্থানের খোঁজে বেরিয়ে পড়েছেন। 

দুই পক্ষের মধ্যে থামার কোন যখন লক্ষণ দেখা যাচ্ছে না, তখন মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ইসরাইলের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টারা এনিয়ে এখন একমত হতে পারেনি।

জবাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিম কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, হামলায় জড়ালে কঠিন পরিণতি ভোগ করতে হবে আমেরিকাকে। তিনি আরও বলেন, ইরানের ইতিহাস যারা জানে, তারা ইরানিদের নিয়ে বাজে কথা বলে না। ইরানিরা কখনও আত্মসমর্পণ করে না। 

এই পরিস্থিতিতে বিশ্লেষকরা সতর্কবার্তা দিয়ে বলছেন, যদি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেন, ইরান তা তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণার সমতুল্য বলে বিবেচনা করবে। সেক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, সেটি অনিশ্চিত। 

একাত্তর/এসি
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর