ট্রাম্পের সমর্থন কাজে লাগিয়ে নেতানিয়াহুকে পশ্চিম তীর দখলে নেয়ার পরামর্শ

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১২:৩৪ পিএম

ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীর দখলে নিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ ইসরাইলি মন্ত্রী। তাদের দাবি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া যাচ্ছে।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এক চিঠির মাধ্যমে অবিলম্বে দখলকৃত পশ্চিম তীর পুরোপুরি ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার দাবি জানিয়েছেন তার নিজ দল লিকুদ পার্টির ১৪ মন্ত্রী।

বুধবার রাতে এই চিঠিটি নেতানিয়াহুর উদ্দেশ্যে পাঠানো হয় এবং উগ্র-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক মাধ্যমে সেটি প্রকাশ করেন।

চিঠিতে বলা হয়, জুলাইয়ের ২৭ তারিখে শেষ হতে যাওয়া পার্লামেন্টের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই ‘জুডিয়া ও সামারিয়া’ (ইসরাইলি পরিভাষায় পশ্চিম তীর) –তে সার্বভৌমত্ব ঘোষণা করা হোক।

ইসরাইলি এই মন্ত্রীদের দাবি, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত সমর্থন ও সহযোগিতা পাওয়া যাচ্ছে। আর তাই এটিই পশ্চিম তীর দখলের জন্য ‘উপযুক্ত সময়’।

চিঠিতে বলা হয়, যদি কিছু বসতি এলাকায় ইসরাইলের অধিকার স্বীকার করে বাকি জায়গায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ খুলে দেওয়া ইসরাইলের জন্য ‘অস্তিত্ব সংকট’ তৈরি করবে।

প্রতিবেদনে বলা হয়, চিঠিতে যেসব মন্ত্রী স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছেন দেশটির প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, জ্বালানি, যোগাযোগ, পরিবহন, বিচার, পর্যটন, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাসী ইহুদি বিষয়ক, শিক্ষা, সামাজিক সমতা, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী এবং নেসেটের স্পিকার আমির ওহানা।

তবে ফিলিস্তিন কর্তৃপক্ষ বারবার বলে আসছে, পশ্চিম তীর ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তারা সতর্ক করেছে, পশ্চিম তীর সংযুক্ত করলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পুরোপুরি ধসে পড়বে।

একাত্তর/আরএ
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর