শুল্কারোপের সময়সীমা চূড়ান্ত করে দিলেন ট্রাম্প

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৫:৪৬ পিএম

শতাধিক দেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপের সময়সীমা আর পেছানো হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, ১ আগস্ট থেকেই কার্যকর হবে শুল্ক এবং এই সময় সময়সীমা আর পেছানো হবে। 

ট্রাম্প বলেন, যেসব দেশকে চিঠি পাঠানো হয়েছে, তারা যেন বুঝে নেয় এটিই চূড়ান্ত সিদ্ধান্ত। শুল্ক আরোপের বিষয়ে নতুন করে কোনও ছাড় বা সময় দেওয়া হবে না বলে জানান তিনি। 

চিঠিতে ট্রাম্প আরও বলেছেন, যদি কোনও দেশ তাদের বাণিজ্য নীতি পরিবর্তনের প্রস্তুতি দেখায়, তবে যুক্তরাষ্ট্র এই চিঠির বিষয়বস্তু পর্যালোচনার কথা ভাবতে পারে। সম্পর্কের ওপর ভিত্তি করে শুল্ক বাড়তে বা কমতে পারে। 

চিঠিগুলোর মধ্যে জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতাদের কাছে পাঠানো বার্তায় ট্রাম্প বলেছেন, দুই দেশের পণ্যে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। এছাড়া ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশকে ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শুল্কের আওতায় আনা হয়েছে।

চিঠিতে তিনি জানান, এই দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। লাওস ও কম্বোডিয়ার মতো কিছু দেশে অবশ্য হারের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে। ট্রাম্প এই চিঠিগুলোর মাধ্যমে সতর্ক করেন, তার শুল্কের জবাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সেই সঙ্গে তিনি কপার (তামা) আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। ওষুধ খাত নিয়েও খুব শিগগিরই ঘোষণা আসবে। তবে উৎপাদকদের তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রে সরিয়ে নিতে এক থেকে দেড় বছর সময় দেয়া হবে। এই সময়ের পর তারা বিশাল হারে শুল্কের মুখে পড়বে। তা প্রায় ২০০ শতাংশের মতো।

ট্রাম্প জানান, বড় অঙ্কের রাজস্ব ১ আগস্ট থেকেই আসা শুরু হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, বছরের শেষে শুল্ক রাজস্ব ৩০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। ট্রাম্প প্রশাসন বর্তমানে তাদের শুল্ক হুমকির পরপরই নতুন চুক্তি সম্পাদনের প্রতিশ্রুতির বাস্তবায়নের চাপে রয়েছে। এখন পর্যন্ত যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। আর চীনের সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক কমাতে একটি সমঝোতায় পৌঁছেছে।

একাত্তর/এসি
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ৬০ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে ট্রাম্প প্রশাসন এ শুল্ক আরোপ করেছে।
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
ওয়াশিংটন ডিসির রাজনীতিতে এক ঝোড়ো অধ্যায়ের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক (ডিএনআই) তুলসি গ্যাবার্ড। দীর্ঘ ১৫ মাসের এক চরম নাটকীয় ও বিতর্কিত...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর