মেদভেদের হুমকির পর রাশিয়ার কাছে পারমাণবিক সাবমেরিন পাঠালেন ট্রাম্প

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৬:৩৮ পিএম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে 'যথাযথ অঞ্চলে' দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২ আগস্ট) হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সাবমেরিন মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মেদভেদেভের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন ট্রাম্প। তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। গেল মঙ্গলবার, রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে ১০ দিনের আল্টিমেটাম ও নিষেধাজ্ঞার হুমকি দেন ট্রাম্প।

এরপর থেকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বিভিন্ন সময় ট্রাম্পকে কটাক্ষ করেছেন। সম্প্রতি তিনি মার্কিন প্রেসিডেন্টেরকে মনে করিয়ে দেন যে রাশিয়ার কাছে সোভিয়েত যুগেই পারমাণবিক হামলার ক্ষমতা ছিল। এরপরই সাবমেরিন মোতায়েনের খবর সামনে আসলো।

এনিয়ে ট্রাম্প বলেন, আমাদের সাবমেরিন মোতায়েন করতেই হয়েছে। আমাদের শুধু সাবধান থাকতে হবে। রাশিয়ার একজন সাবেক প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, আর আমরা সেটাকে উপযুক্ত মনে করিনি। তাই আমি আমাদের জনগণের নিরাপত্তার কথা ভেবেই এটা করি। আর আমরা আমাদের জনগণকে রক্ষা করবো।

ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য মস্কোকে ট্রাম্পের আলটিমেটামের প্রতিক্রিয়ায় মেদভেদেভ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট থাকা মেদভেদেভ এই সপ্তাহের শুরুতে ট্রাম্পকে ‘রাশিয়ার সাথে আলটিমেটাম খেলার’ অভিযোগ এনেছিলেন।

এক্সে দেয়া পোস্টে মেদভেদেভ বলেন, প্রতিটি নতুন আলটিমেটাম একটি হুমকি এবং যুদ্ধের দিকে ঠেলে দেয়ার একটি পদক্ষেপ। তিনি জুলাইয়ের শুরুতে ট্রাম্পের আল্টিমেটামকে নাটক হিসাবেও বর্ণনা করেন।

তিনি বলেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে, সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্রব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি এ সতর্কবার্তা দেন।

‘ডেড হ্যান্ড’ এমন একস্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্রব্যবস্থা, যা আশির দশকে সোভিয়েত ইউনিয়ন গড়ে তোলে। এর মূল উদ্দেশ্য ছিলো, যদি যুক্তরাষ্ট্র বা কোনো প্রতিপক্ষ প্রথম আঘাতে সোভিয়েত নেতৃত্ব ও কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল ধ্বংস করে দেয়, তবু যেন রুশ পক্ষ থেকে স্বয়ংক্রিয়ভাবেই চূড়ান্ত প্রতিশোধ নেয়া যায়।

মেদভেদেভের এমন মন্তব্যের পরই পাল্টা ব্যবস্থা হিসাবে পারমাণবিক সাবমেরিন পাঠানোর নির্দেশ দেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছি। বোকামিপূর্ণ ও উত্তেজক ওই সব মন্তব্য এর চেয়েও বেশি কিছু।

তিনি আরও বলেন, শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায়ই অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি, এটি এমন ঘটনাগুলোর একটি হবে না। মার্কিন সামরিক প্রোটোকল মেনে দুটি সাবমেরিন কোথায় মোতায়েন করা হচ্ছে তা তিনি বলেননি।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় মেদভেদেভের সঙ্গে তুমুল বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মেদভেদেভ বর্তমানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের অধীন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পুতিন ও মেদভেদেভ খুবই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এআরএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর