নতুন দুই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া: কেসিএনএ

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০২:৩৮ পিএম

নতুন দুই আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষাটি সরাসরি পর্যবেক্ষণ করেছেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার (২৪ আগস্ট) এ তথ্য জানায়।

বার্তা সংস্থা এএফপি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাতে জানায়, শনিবার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দেখা গেছে, ক্ষেপণাস্ত্রগুলোতে উন্নত যুদ্ধ সক্ষমতা এবং অনন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। পরীক্ষায় প্রমাণিত হয়েছে, দুটি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে।

এএফপি বলছে, ওই প্রতিবেদনে কেসিএনএ কোনো প্রযুক্তিগত বিশদ তথ্য প্রকাশ করেনি। শুধু বলেছে এগুলোর ‘অপারেশন ও প্রতিক্রিয়া প্রক্রিয়া’ ভালো এবং বিশেষ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। কোথায় পরীক্ষা চালানো হয়েছে সেই তথ্যও উল্লেখ করা হয়নি।

কেসিএনএ বলেছে, এই উৎক্ষেপণে দেখা গেছে, দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী।

কেসিএনএ প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র আকাশের দিকে ছুটে যাচ্ছে।

একটি ছবিতে দেখা যায়, কিম জং উন একজন সামরিক কর্মকর্তার ব্রিফিং শুনছেন, তার টেবিলের পাশে একটি দূরবীন রাখা।

প্রতিবেদনে বলা হয়, কিম প্রতিরক্ষা বিজ্ঞান খাতকে একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য দিয়েছেন, যা আগামী দলীয় বৈঠকের আগে শেষ করতে হবে।

একাত্তর/আরএ
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর